৩/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৫৬৪ - জানাযার প্রথম তাকবীরে সূরা ফাতিহা
জানাযার সালাতে তাকবীরের সংখ্যা
জানাযার সালাতে সূরা ফাতিহা পাঠের শিক্ষা
বুলুগুল মারাম : ৫৬৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৫৬৪
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - ﷺ - يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا وَيَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي التَّكْبِيرَةِ الْأُولَى. رَوَاهُ الشَّافِعِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের জানাযায় চার তাকবির বলতেন এবং প্রথম তাকবিরের (পর) ফাতিহাতিল কিতাব (সূরা ফাতিহা) পাঠ করতেন। শাফি‘ঈ দুর্বল সানাদে এটি বর্ণনা করেছেন। [৬০১]
[৬০১] ইবনু হাজার আস কলানী বুলুগুল মারামে (১৫৭) এর সানাদকে দুর্বল বলেছেন। বিন বায বুলুগুল মারামের হাশিয়ায় (৩৫৫) বলেন, এর সানাদে রয়েছেন আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন উকাইল যিনি দুর্বল। আর তদাপেক্ষাও দুর্বল রাবী হচ্ছেন ইবরাহীম বিন মুহাম্মাদ যিনি ইমাম শাফেযীর উসতাদ। আর তিনি অধিকাংশের নিকট দুর্বল। ইবনু উসাইমীন বুলুগুল মারামের শারাহ (২/৫৬৪) গ্রন্থে বলেন, এটি দুর্বল তবে কিয়াস ও অর্থ একে শক্তিশালী করে। আলবানী ইরওয়াউল গালীল (৭৩৪) গ্রন্থে হাদীসটিকে সহীহ বলেছেন। ইমাম সনআনী সুবুলুস সালাম (২/১৬৫) গ্রন্থে বলেন, এটি দুর্বল তবে এর শাহেদ হাদীস রয়েছে। শাওকানী তুহফাতুয যাকিরীন (৩৭১) গ্রন্থে মুতাররফ রয়েছে তিনি যয়ীফ। কিন্তু বাইহাকী শক্তিশালী বলেছেন। রুবায়ী ফাতহুল গাফ্ফার (৭৩২/২) গ্রন্থে বলেন তার সানাদ দুর্বল। আলবানী আহকামুল জানায়িয (১৫৫) গ্রন্থে বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ। বাইহাকী সুনানুল কুবরা (৪/৩৯) গ্রন্থে বলেন, এ বর্ণনাটি শক্তিশালী। মুসলিম সহীহ মুসলিম (৪৫১) গ্রন্থে সহীহ বলেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৫৬৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁদের জানাযায় চার তাকবীর বলতেন এবং প্রথম তাকবীরের পর ফাতিহাতিল কিতাব বা সূরা ফাতিহা পাঠ করতেন। বর্ণনার শেষে উল্লেখ আছে, শাফি‘ঈ দুর্বল সানাদে এটি বর্ণনা করেছেন। তাই ব্যাখ্যা করার সময় এই তথ্যও মনে রাখা দরকার। হাদিসের মূল শিক্ষা হলো, জানাযার সালাতের ভেতরে তাকবীর ও কিরাআতের আলোচনা রয়েছে। যারা জানাযার নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে জানতে চান, তাদের জন্য এই বর্ণনা প্রাসঙ্গিক। তবে এখানে যা আছে, শুধু সেটুকুই বলা উচিত; এর বাইরে কোনো বাড়তি দাবি করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এই বর্ণনায় জানাযার সালাতে চার তাকবীরের কথা এসেছে।
- প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠের বর্ণনা উল্লেখ করা হয়েছে।
- হাদিসের সানাদ সম্পর্কে যে তথ্য দেওয়া আছে, তা বোঝার ক্ষেত্রে গুরুত্ব রাখে।
