৩/০. অধ্যায়ঃ

মৃত ব্যক্তিকে কবরে প্রবেশ করার সময় যা বলতে হয়

বুলুগুল মারামহাদিস নম্বর ৫৭৫

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا, عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا وَضَعْتُمْ مَوْتَاكُمْ فِي الْقُبُورِ, فَقُولُوا: بِسْمِ اللَّهِ, وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم». أَخْرَجَهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ, وَأَعَلَّهُ الدَّارَقُطْنِيُّ بِالْوَقْفِ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেছেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের মুর্দাকে যখন তোমরা কবরে রাখবে তখন বলবে- ‘বিস্‌মিল্লাহি অ-‘আলা মিল্লাতে রাসূলিল্লাহি।’ অর্থ : আল্লাহ্ তা‘আলার নামে ও মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিধান অনুযায়ী (দাফন করা হলো)। -ইবনু হিব্বান একে সহীহ্ বলেছেন আর দারাকুৎনী একে মাওকূফ হিসেবে এর ইল্লত (দোষ) বর্ণনা করেছেন। [৬১২]

[৬১২] আবূ দাঊদ ৩২১৩, তিরমিযী ১০৪৬ ইবনু মাজাহ ১৫৫০, ১৫৫৩, আহমাদ ৪৭৯৭, ৪৯৭০, ৫২১১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন