৪/০. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৬২৩ - যাকাত

ব্যবসা সামগ্রীর যাকাত

বুলুগুল মারামহাদিস নম্বর ৬২৩

وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - ﷺ - يَأْمُرُنَا; أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِي نَعُدُّهُ لِلْبَيْعِ. رَوَاهُ أَبُو دَاوُدَ, وَإِسْنَادُهُ لَيِّنٌ

সামুরাহ বিন জুনদূৰ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নির্দেশ দিতেন ঐসকল সম্পদ হতে সদাকাহ বের করতে যেগুলো আমরা বিক্রয়ের জন্য প্রস্তুত করতাম। -এর সানাদে সামান্য দুর্বলতা রয়েছে। [৬৬৮]

[৬৬৮] আবু দাউদ হাঃ ১৫৬২। ইমাম সনআনী সুবুলুস সালাম (২/২১৪) গ্রন্থে বলেন, এর সনদে সুলায়মান বিন সামরাহ নামক মাজহুল রাবী রয়েছে। ইমাম শওকানী আস-সাইলুল জাররার (২/২৭) গ্রন্থে বলেন, এর সনদে একাধিক মাজহুল রাবী রয়েছে। ইবনুল কাত্তান আল ওয়াহম ওয়াল ইহাম (৫/১৩৯) গ্রন্থে বলেন, এর সনদের রাবী খুৰাইৰ বিন সুলাইমান বিন সামরাহ ও তার পিতাকে তার সমসাময়িক কেউ চিনতেন না। ইমাম যাহাৰী মিযানুল ইতিদাল (১/৪০৭) গ্রন্থে বলেন, হাদীসটি অস্পষ্ট। ইমাম যাহাবী তানকীহুত তাহকীক (১/৩৪৬) গ্রন্থে এর সনদকে লীন উল্লেখ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন