৪/৩. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৬৪৪ - উপার্জনক্ষম ব্যক্তির যাকাতে অধিকার নেই

সদাকাহ (যাকাত ও ‘উশর) বণ্টন পদ্ধতি - ধনী ও উপার্জনক্ষম ব্যক্তির জন্য যাকাত গ্রহণের বিধান

ধনী ও উপার্জনক্ষম ব্যক্তির যাকাত গ্রহণের বিধান

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৪৪

وَعَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ; أَنَّ رَجُلَيْنِ حَدَّثَاهُ أَنَّهُمَا أَتَيَا رَسُولَ اللَّهِ - ﷺ - يَسْأَلَانِهِ مِنَ الصَّدَقَةِ، فَقَلَّبَ فِيهِمَا الْبَصَرَ, فَرَآهُمَا جَلْدَيْنِ, فَقَالَ: «إِنْ شِئْتُمَا, وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ, وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ». رَوَاهُ أَحْمَدُ وَقَوَّاهُ, وَأَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ

উবায়দুল্লাহ বিন আদী (রহঃ) হতে বর্ণিতঃ

তাঁকে দুজন লোক বলেছেন, তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমতে কিছু সদাকাহ (যাকাতের মাল) চাইতে গেলে নবী তাদের প্রতি লক্ষ্য করলেন, তারা খুব হৃষ্টপুষ্ট, ফলে তিনি তাদের বললেন, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের দিব তবে সদাকাহর মালে (সরকারী বায়তুলমালে) কোন ধনী ও উপার্জনে সক্ষম ব্যক্তির কোন অধিকার নেই। -আহমাদ এটি বর্ণনা করে একে কাবি (দৃঢ়) সানাদের হাদীস বলে উল্লেখ করেছেন; আবূ দাঊদ ও নাসায়ীও এটি বর্ণনা করেছেন। [৬৯০]

[৬৯০] আবু দাউদ ১৬৩৩, নাসায়ী ২৫৯৮।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৬৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে সদাকাহ বা যাকাতের মাল চাইতে এলে তিনি তাদের দিকে লক্ষ করেন। তাদের দেহ শক্ত-সামর্থ্যবান মনে হলে তিনি বলেন, চাইলে তিনি তাদের দিতে পারেন, কিন্তু সদাকাহর মালে ধনী ও উপার্জনে সক্ষম ব্যক্তির কোনো অংশ নেই। এখানে শিক্ষা হলো, যাকাতের মাল শুধু চাওয়ার কারণে পাওয়া যায় না; তার জন্য সত্যিকারের প্রয়োজন থাকতে হয়। ধনী ব্যক্তি বা সুস্থভাবে উপার্জন করতে সক্ষম ব্যক্তি যাকাতের মূল হকদার নয়। যাকাত গ্রহণের বিধান, উপার্জনক্ষম ব্যক্তি এবং প্রকৃত দরিদ্রের অধিকার—এসব বিষয় এই হাদিসে স্পষ্টভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যাকাতের মাল প্রকৃত প্রয়োজনমন্দদের জন্য।
  • সুস্থ ও উপার্জনে সক্ষম ব্যক্তি যাকাতের হকদার নয়।
  • শুধু চাইলেই যাকাত নেওয়ার অধিকার তৈরি হয় না।
  • সদাকাহ বণ্টনে মানুষের অবস্থার দিকে খেয়াল করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন