৫/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৬৬১ - খেজুর ও পানি দিয়ে ইফতারের সুন্নাহ
যা দিয়ে ইফতার করা মুস্তাহাব
খেজুর দিয়ে ইফতার করার সুন্নাহ ও পানির মর্যাদা
বুলুগুল মারাম : ৬৬১
বুলুগুল মারামহাদিস নম্বর ৬৬১
وَعَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - ﷺ - قَالَ: «إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ, فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ, فَإِنَّهُ طَهُورٌ». رَوَاهُ الْخَمْسَةُ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ وَابْنُ حِبَّانَ وَالْحَاكِمُ
সালমান বিন ‘আমির আযযাব্বী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন—যখন কেউ ইফতার করবে তখন সে যেন খেজুর দ্বারা ইফতার করে, যদি সে তা না পায় তাহলে পানি দ্বারা ইফতার করবে। কেননা সেটা পবিত্রকারী। -পাঁচজন (আহমাদ, আবূ দাঊদ, তিরমিযী, নাসায়ী ও ইবনু মাজাহ) এটি বর্ণনা করেছেন; ইবনু খুযাইমাহ, ইবনু হিব্বান ও হাকিম একে সহীহ বলেছেন। [৭০৭]
[৭০৭] তিরমিযী ৬৯৫, আবু দাউদ ২২৫৫, ইবনু মাজহ ১৬৯৯, আহমাদ ১৫৭৯২, ১৫৭৯৮, ১৭৪১৪, দারেমী ১৭০১। আল বানী যঈফুত তিরমিযী (৬৯৫) গ্রন্থে বলেছেন, দুর্বল। ইবনু বায হাশিয়াতু বুলুগিল মারাম লি ইবনিল বায (৪০৬) গ্রন্থে তার সনদ সুন্দর। আল বানী যঈফু ইবনি মাজাহ (৩৩৪) যঈফ বলেছেন। সুমৃতী আল জামিউস সগীর (৪৬৪) সহীহ বলেছেন। আল বানী সিলসিলাতু্য যঈফা (৬৩৮৩) গ্রন্থে দুর্বল বলেছেন। আল বানী যঈফুত তিরমিযী (৬৫৮) গ্রন্থে দুর্বল বলেছেন। মুনযির আত তারগীব ওয়াত তারহীব (১/১৫১) গ্রন্থে তার সনদ সহীহ ও হাসান বলেছেন। আল বানী সহীহুত তিরমিযী (৬৫৮) গ্রন্থে দুর্বল বলেছেন। ইবনু হাজার মুহাল্লা (৭/৩১) গ্রন্থে বলেছেন, তার দ্বারা দলিল গ্রহণ করা যাবে। আল বানী যঈফুত তারগীব (৬৫১) গ্রন্থে দুর্বল বলেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৬৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইফতারের সহজ ও সুন্দর একটি আদব শেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ ইফতার করলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে। কারণ পানি পবিত্রকারী। এখানে মূল শিক্ষা হলো, ইফতারকে জটিল বা ভারী খাবারের সঙ্গে বেঁধে দেওয়া হয়নি; বরং সহজ, পরিচ্ছন্ন ও সহজলভ্য খাবারের দিকে দিকনির্দেশ করা হয়েছে। তাই “খেজুর দিয়ে ইফতার”, “পানি দিয়ে ইফতার” এবং “ইফতারের সুন্নাহ” এই হাদিসের মূল বিষয়। একজন রোজাদার যখন সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর ইফতার করে, তখন নবীজির শেখানো এই সরল পদ্ধতি অনুসরণ করা তার জন্য সুন্দর আদব।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইফতারে খেজুরকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষা পাওয়া যায়।
- খেজুর না থাকলে পানি দিয়ে ইফতার করা যায়।
- ইফতারে সহজতা ও পবিত্রতার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
