৫/০. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৬৬২ - ইফতার ছাড়া লাগাতার সাওমের নিষেধ

লাগাতার (ইফতার না করে) সাওম রাখার বিধান

লাগাতার সাওম রাখার নিষেধ ও উম্মতের জন্য সহজতা

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৬২

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - ﷺ - عَنِ الْوِصَالِ, فَقَالَ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ: فَإِنَّكَ يَا رَسُولَ اللَّهِ تُوَاصِلُ? قَالَ: «وَأَيُّكُمْ مِثْلِي? إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي». فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ وَاصَلَ بِهِمْ يَوْمًا, ثُمَّ يَوْمًا, ثُمَّ رَأَوُا الْهِلَالَ, فَقَالَ: «لَوْ تَأَخَّرَ الْهِلَالُ لَزِدْتُكُمْ»، كَالْمُنَكِّلِ لَهُمْ حِينَ أَبَوْا أَنْ يَنْتَهُوا. مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা ইফতার না করে লাগাতার সাওম রেখো না। তখন মুসলিমদের মধ্য হতে জনৈক ব্যক্তি বলে উঠলো ঃ হে আল্লাহর রাসূল! আপনি তো ইফতার না করে লাগাতার সাওম রাখেন। উত্তরে নবী (ﷺ) বললেন, তোমাদের মধ্যে আমার মত কে আছ? আমি রাত কাটাই তাতেই আমার রব আমাকে খাওয়ান ও পান করান। কিন্তু তারা লাগাতার সাওম রাখা থেকে বিরত হলো না। ফলে তাদের সঙ্গে নবী (ﷺ) ও দু'দিন অথবা (বর্ণনাকারী বলেছিলেন) দু' রাত লাগাতার সাওম রাখলেন।এরপর তারা নতুন চাঁদ দেখতে পেলেন। তখন নবী (ﷺ) বললেনঃ যদি চাঁদ (আরও কয়েক দিন) দেরি করে উঠত, তাহলে আমিও (লাগাতার সাওম রেখে) তোমাদের সাওমের সময়কে বাড়িয়ে দিতাম, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য। (বিসাল অর্থ পানাহার না করেই বিরতিহীনভাবে সাওম পালন করা)। [৭০৮]

[৭০৮] বুখারী ৬৭০১, মুসলিম ১৬৪২, তিরমিযী ১৫২৭, নাসায়ী ৩৮৫২, ৩৮৫৩, ৩৮৫৪, আবু দাউদ ২৩০১, আহমাদ ১১৬২৭, ১১৭১৭, ১২৪৭৮

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৬৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে “বিসাল” বা ইফতার না করে লাগাতার সাওম রাখার বিষয়ে স্পষ্ট নিষেধ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মুসলিমদের এ কাজ থেকে বিরত থাকতে বলেন। কেউ প্রশ্ন করল, আপনি তো এমন করেন। তিনি উত্তর দিলেন, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? আমার রব আমাকে খাওয়ান ও পান করান। এতে বোঝা যায়, নবীজির বিশেষ অবস্থা সাধারণ মানুষের জন্য মাপকাঠি নয়। যখন কিছু মানুষ নিষেধ মানতে দেরি করল, তখন তিনি তাদের সঙ্গে এক বা দুই দিন লাগাতার সাওম রেখে বিষয়টির কঠিন দিক বুঝিয়ে দিলেন। তাই এই হাদিসের মূল বিষয় হলো “লাগাতার সাওম নিষেধ”, “ইফতার করা” এবং “রোজায় সহজতা”।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইফতার না করে লাগাতার সাওম রাখা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • নবীজির বিশেষ অবস্থা সাধারণ মানুষের জন্য একইভাবে প্রযোজ্য নয়।
  • ইবাদতে নবীজির নির্দেশ মেনে চলা নিরাপদ পথ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন