৫/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৬৬৪ - সিয়াম
রোযাদারের চুম্বন এবং স্বর্শ করার বিধান
বুলুগুল মারাম : ৬৬৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৬৬৪
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ - ﷺ - يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ, وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ, وَلَكِنَّهُ أَمْلَكُكُمْ لِإِرْبِهِ. مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِمٍوَزَادَ فِي رِوَايَةٍ: فِي رَمَضَانَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সাওমের অবস্থায় চুমু খেতেন এবং গায়ে গা লাগাতেন। তবে তিনি তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ন্ত্রণে তোমাদের চেয়ে অধিক সক্ষম ছিলেন। -শব্দ মুসলিমের। মুসলিম ভিন্ন একটি বর্ণনায় "তিনি রমযানে এরূপ করেছেন" কথাটি বৃদ্ধি করেছেন।” [৭১০]
[৭১০] বুখারী ১৯২৭, ১৯২৮, মুসলিম ১১০৪, তিরমিযী ৭২৮, ৭২৯, আবূ দাউদ ২৩৮২, ২৩৮৩, ২৩৮৪, ইবনু মাজাহ ১৬৮৩, ১৬৮৭, আহমাদ ২৩৬১০, ২৩৬২৪, মুওয়াত্তা মালেক ৬৪৬, দারেমী ৭২৯, ১৭২২
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
