৫/০. অধ্যায়ঃ
সাওমের ক্ষেত্রে বমির প্রভাব
বুলুগুল মারাম : ৬৭১
বুলুগুল মারামহাদিস নম্বর ৬৭১
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ, وَمَنْ اسْتَقَاءَ فَعَلَيْهِ الْقَضَاءُ». رَوَاهُ الْخَمْسَةُوَأَعَلَّهُ أَحْمَدُوَقَوَّاهُ الدَّارَقُطْنِيُّ
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: যার মুখ ভরে বমি হয় তাকে রোযা কাযা করতে হবে না। যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করে তাকে রোযার কাযা করতে হবে। -আহমাদ একে দুর্বল সাব্যস্ত করেছেন ও দারাকুৎনী একে মজবুত সানাদের হাদীস হিসেবে সাব্যস্ত করেছেন। [৭১৭]
[৭১৭] আবু দাউদ ২৩৮০, তিরমিয়ী ৭২০, ইবনু মাজাহ ১৬৭৩, আহমাদ ১০০৮৫, দারেমী ১৭২৯
