৫/০. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৬৭৬ - রমযানে সহবাসের কাফফারা ও দয়া

দিনের বেলায় রোযাদার ব্যক্তি সহবাস করলে তার বিধান

রমযানে সহবাসের কাফফারা ও নবীজির সহজ ব্যবহার

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৭৬

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ - ﷺ - فَقَالَ: هَلَكْتُ يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «وَمَا أَهْلَكَكَ?» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ، فَقَالَ: «هَلْ تَجِدُ مَا تَعْتِقُ رَقَبَةً?» قَالَ: لَا. قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ?» قَالَ: لَا. قَالَ: «فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: لَا, ثُمَّ جَلَسَ, فَأُتِي النَّبِيُّ - ﷺ - بِعَرَقٍ فِيهِ تَمْرٌ. فَقَالَ: «تَصَدَّقْ بِهَذَا», فَقَالَ: أَعَلَى أَفْقَرَ مِنَّا? فَمَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا, فَضَحِكَ النَّبِيُّ - ﷺ - حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ». رَوَاهُ السَّبْعَةُ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর রাসূল (ﷺ)- বললেনঃ কি বিষয় তোমাকে ধ্বংস করেছে? সে বলল, আমি সায়িম (রোযা রাখা) অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ আযাদ করার মত কোন ক্রীতদাস তুমি পাবে কি? সে বলল, না। তিনি বললেনঃ তুমি কি একাধারে দু'মাস সাওম পালন করতে পারবে? সে বলল, না। এরপর তিনি বললেনঃ ষাটজন মিসকীন খাওয়াতে পারবে কি? সে বলল, না।তারপর সে বসে রইল। এ সময় নবী (ﷺ)-এর কাছে এক আরাক পেশ করা হল যাতে খেজুর ছিল। আরাক হল ঝুড়ি। নবী (ﷺ) বললেন ঃ এগুলো নিয়ে সদাকাহ করে দাও। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল! আমার চাইতেও বেশি অভাবগ্রস্তকে সদাকাহ করব? আল্লাহর শপথ, মাদীনার উভয় লাবা অর্থাৎ উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারের চেয়ে অভাবগ্রস্ত কেউ নেই। আল্লাহর রাসূল (ﷺ) হেসে উঠলেন এবং তাঁর দাঁত (আনইয়াব) দেখা গেল। অতঃপর তিনি বললেন; এগুলো তোমার পরিবারকে খাওয়াও [৭২২]

[৭২২] বুখারী ১৯৩৬, মুসলিম ১১১১, তিরমিযী ৭২৪, আবূ দাউদ ২৩৯০, ২৩৯২, ইবনু মাজাহ ১৬৭১, আহমাদ ৬৯০৫, ৭২৪৮, মালিক ৬৬০, দারিমী ১৭১৬। -শব্দ বিন্যাস মুসলিমের।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৬৭৬-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ হাদিসে এক ব্যক্তি এসে বলল, সে ধ্বংস হয়ে গেছে; কারণ সে সাওম অবস্থায় তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে পর্যায়ক্রমে জিজ্ঞেস করলেন—সে কি দাস মুক্ত করতে পারবে, একাধারে দুই মাস সাওম রাখতে পারবে, অথবা ষাটজন মিসকীন খাওয়াতে পারবে? সে প্রতিটিতে অক্ষমতা জানাল। পরে খেজুরভর্তি ঝুড়ি এলে নবীজি তাকে সদাকাহ করতে বললেন। লোকটি বলল, তার পরিবারের চেয়ে বেশি অভাবী কেউ নেই। তখন নবীজি হেসে বললেন, এগুলো তোমার পরিবারকে খাওয়াও। এখানে “রমযানে সহবাসের কাফফারা”, “ষাটজন মিসকীন” এবং “নবীজির দয়া” মূল বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমযানে সাওম অবস্থায় সহবাস গুরুতর বিষয় হিসেবে এসেছে।
  • কাফফারার ধাপ হিসেবে দাসমুক্তি, দুই মাস সাওম, ষাট মিসকীন খাওয়ানোর কথা এসেছে।
  • অক্ষম ব্যক্তির সঙ্গে নবীজির কোমল ব্যবহার দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন