৫/০. অধ্যায়ঃ
দূর্বল-অক্ষম ব্যক্তিদের রোযা রাখার বিধান
বুলুগুল মারাম : ৬৭৫
বুলুগুল মারামহাদিস নম্বর ৬৭৫
وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: رُخِّصَ لِلشَّيْخِ الْكَبِيرِ أَنْ يُفْطِرَ, وَيُطْعِمَ عَنْ كُلِّ يَوْمٍ مِسْكِينًا, وَلَا قَضَاءَ عَلَيْهِ. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ, وَالْحَاكِمُ, وَصَحَّحَاهُ
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
অতি বৃদ্ধের জন্য সাওম পালনের ব্যাপারে এই অবকাশ দেয়া হয়েছে যে, সে প্রতি সাওমের বদলে একজন মিসকীনকে ইফতার করাবে ও খাওয়াবে। তার উপর কাযাও নেই। দারাকুৎনী ও হাকিম একে সহীহ হিসেবে বর্ণনা করেছেন। [৭২১]
[৭২১] হাদীসটি সহীহ। দারাকুতনী ২/২০৫/৬, হাকিম ১/৪৪০। ইমাম দারাকুতনী বলেনঃ এর ইসনাদ সহীহ। ইমাম হাকিম বলেনঃ হাদীসটি বুখারীর শর্তানুপাতে সহীহ।
