৫/০. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৬৭৪ - সিয়াম
সফরে রোযা রাখার বিধান
বুলুগুল মারাম : ৬৭৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৬৭৪
وَأَصْلُهُ فِي «الْمُتَّفَقِ» مِنْ حَدِيثِ عَائِشَةَ: أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو سَأَلَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
হাদীসটির মূল মুত্তাফাকুন আলাইহি (বুখারী ও মুসলিমে) রয়েছে। তাতে আছেঃ হামযাহ বিন আমর (রাঃ) জিজ্ঞেস করলেন। [৭২০]
[৭২০] বুখারী ১৯৪২, ১৯৪৩, মুসলিম ১১২১, তিরমিযী ৭১১, নাসায়ী ২৩০৬, আবু দাউদ ২৪০২, ইবনু মাজাহ ১৬৬২, আহমাদ ২৫০৭৯। পূর্ণাঙ্গ হাদিসটি হচ্ছে, হামযা বিন আমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) -কে সফরে রোযা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, তদুত্তরে তিনি বললেন, যদি রোযা রাখতে চাও তাহলে রাখ। আর যদি না রাখতে চাও, তাহলে ভেঙ্গে ফেল।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
