৫/১. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৬৮৯ - শুধু জুমার দিন সাওম নির্দিষ্ট না করা

নফল সওম ও তার নিষিদ্ধকাল - জুমু‘আর দিনে রোযা রাখার বিধান

শুধু জুমার দিন রোজা: এককভাবে নির্দিষ্ট করার নিষেধ

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৮৯

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - ﷺ - قَالَ: «لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي, وَلَا تَخْتَصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ, إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ». رَوَاهُ مُسْلِمٌ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, রাতগুলোর মধ্যে থেকে শুধু জুমু‘আহর রাতকে কিয়ামের (তাহাজ্জুদের) জন্য নির্দিষ্ট কর না। আর দিনগুলোর মধ্যে শুধু জুমু‘আহর দিনটিকে সাওম পালনের জন্য নির্দিষ্ট কর না। হাঁ, তবে কেউ (পূর্ববর্তী অভ্যাসের কারণে এক নির্দিষ্ট তারিখে) সাওম পালন করে আসছে সেই তারিখটি যদি জুমুআহর দিনে পড়ে যায় তবে কোন দোষ নেই। [৭৩৪]

[৭৩৪] বুখারী ১৯৮৫, মুসলিম ১১৪৪, ইরমিযী ৭৪৩, আবু দাউদ ২৪২০, ইবনু মাজাহ ১৭২৩, আহমাদ ৭৩৪১, ৭৭৮০, ১০৫০৯

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৬৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার রাত ও জুমার দিনকে এককভাবে নির্দিষ্ট করার বিষয়ে সতর্কতা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রাতগুলোর মধ্যে শুধু জুমার রাতকে কিয়ামের জন্য নির্দিষ্ট করো না। আর দিনগুলোর মধ্যে শুধু জুমার দিনকে সাওমের জন্য নির্দিষ্ট করো না। তবে কারও নিয়মিত সাওমের দিন যদি জুমার দিনে পড়ে যায়, তাতে দোষ নেই। তাই এখানে জুমার দিনের মর্যাদা অস্বীকার করা হয়নি; বরং একে আলাদা করে একক নফল সাওমের দিন বানাতে নিষেধ করা হয়েছে। হাদিসটি ইবাদতে ভারসাম্য ও সুন্নাহর সীমা মেনে চলার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শুধু জুমার রাতকে তাহাজ্জুদের জন্য আলাদা করে নির্দিষ্ট করা উচিত নয়।
  • শুধু জুমার দিনকে এককভাবে নফল সাওমের জন্য নির্দিষ্ট করা নিষেধ।
  • নিয়মিত সাওমের তারিখ জুমায় পড়লে তা আলাদা বিষয়।
  • ইবাদতে নিজের পছন্দ নয়, নবীজির নির্দেশ অনুসরণ করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন