১৩/২৪. অধ্যায়ঃ
শুধু জুমার দিনে সাওম পালন অপছন্দনীয়।
আল লু'লু ওয়াল মারজান : ৭০১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭০১
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلاَّ يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ যেন শুধু জুম‘আর দিনে সাওম পালন না করে কিন্তু তার পূর্বে একদিন অথবা পরের দিন (যদি পালন করে তবে জুমু‘আর দিনে সওম পালন করা যায়)।
সহীহুল বুখারী, পৰ্ব ৩০: সওম, অধ্যায় ৬৩, হাঃ ১৯৮৫; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ২৪, হাঃ ১১৪৪
