১৩/২৪. অধ্যায়ঃ
শুধু জুমার দিনে সাওম পালন অপছন্দনীয়।
আল লু'লু ওয়াল মারজান : ৭০০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭০০
حديث جَابِرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادٍ، قَالَ: سَأَلْتُ جَابِرًا رضي الله عنه: نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ قَالَ: نَعَمْ
মুহাম্মাদ ইব্নু ‘আব্বাদ (রহ.) হতে বর্ণিতঃ
আমি জাবির ইব্নু ‘আবদুল্লাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম যে, নবী (ﷺ) কি জুমু‘আহ্র দিনে (নফল) সাওম পালন করতে নিষেধ করেছেন? উত্তরে তিনি বললেন, হাঁ।
সহীহুল বুখারী, পর্ব ৩০; সওম, অধ্যায় ৬৩, হাঃ ১৯৮৪; মুসলিম, পর্ব ১৩: সওম, অধ্যায় ২৩, হাঃ ১১৪৩
