১৩/২২. অধ্যায়ঃ
ঈদুল ফিতর এবং কুরবানির দিন সাওম পালন নিষিদ্ধ।
আল লু'লু ওয়াল মারজান : ৬৯৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৯৯
حديث ابْنِ عُمَرَ عَنْ زِيَادِ ابْنِ جُبَيْرٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ فَقَالَ: رَجُلٌ نَذَرَ أَنْ يَصُومَ يَوْمًا، قَالَ: أَظُنُّهُ، قَالَ: الاثْنَيْنِ، فَوَافَقَ يَوْمَ عِيدٍ؛ فَقَالَ ابْنُ عُمَرَ: أَمَرَ اللهُ بِوَفَاءِ النَّذْرِ، وَنَهى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ هذَا الْيَوْمِ
যিয়াদ ইব্নু জুবাইর (রহ.) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি এসে (‘আবদুল্লাহ) ইব্নু ‘উমার (রাঃ)-কে বলল যে, এক ব্যক্তি কোন এক দিনের সাওম পালন করার মানৎ করেছে, আমার মনে হয় সে সোমবারের কথা বলেছিল। ঘটনাক্রমে ঐ দিন ঈদের দিন পড়ে যায়। ইব্নু ‘উমার (রাঃ) বললেন, আল্লাহ তা‘আলা মানৎ পুরা করার নির্দেশ দিয়েছেন আর নবী (ﷺ) এই (ঈদের) দিনে সাওম পালন করতে নিষেধ করেছেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৩০: সওম, অধ্যায় ৬৭, হাঃ, ১৯৯৪; মুসলিম, পর্ব ১৩ সওম, অধ্যায় ২২, হাঃ ১১৩৯
