১৩/২৫. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭০২ - সাওমের ফিদয়া ও রহিত হুকুমের শিক্ষা
আল্লাহ তা‘আলার ঐ বাণী রহিত করণের বর্ণনা- (সাওম পালনে) যাদের কষ্ট হয় তারা ফিদিয়া দিবে- (সূরা আল-বাকারা ২/১৮৪) এ বাণীর দ্বারা যারা রমাযান মাস পাবে তাদেরকে এ মাসের সাওম পালন করতে হবে- (সূরা আল-বাকারা ২/১৮৫)।
সাওমের ফিদয়া: আয়াত নাযিল ও পরে হুকুম বদলের শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৭০২
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭০২
حديث سَلَمَةَ، قَالَ: لَمَّا نَزَلَتْ ﴾وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ﴿ كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا
সালামাহ ইবনুল আকওয়া‘ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ এ আয়াত অবতীর্ণ হল- এবং যারা সাওম পালনের সামর্থ্য রাখে তারা একজন মিসকীনকে ফিদয়া স্বরূপ আহার্য দান করবে- তখন যে ইচ্ছে সাওম ভঙ্গ করত এবং তার পরিবর্তে ফিদয়া প্রদান করত। এরপর পরবর্তী আয়াত অবতীর্ণ হয় এবং পূর্বোক্ত আয়াতের হুকুম রহিত করে দেয়।
সহীহুল বুখারী, পর্ব ৬৫; তাফসীর, অধ্যায় ২৬, হাঃ ৪৫০৭; মুসলিম, পর্ব ১৩ : সওম, অধ্যায় ২৫, হাঃ ১১৪৫
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭০২-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাওমের ফিদয়া নিয়ে একটি পরিষ্কার তথ্য এসেছে। সালামাহ (রাঃ) বলেন, যখন আয়াত নাযিল হলো যে, যারা সাওম পালনের সামর্থ্য রাখে তারা একজন মিসকীনকে খাবার দেবে, তখন কেউ চাইলে সাওম না রেখে ফিদয়া দিত। এরপর পরের আয়াত নাযিল হয়ে আগের হুকুম রহিত করে দেয়। তাই এই হাদিস থেকে বোঝা যায়, সাওমের বিধান ধাপে ধাপে এসেছে এবং পরে স্পষ্ট নির্দেশের মাধ্যমে আগের ছাড় সীমিত হয়ে যায়। এখানে নিজের মত করে ফিদয়ার নিয়ম বানানোর সুযোগ নেই। হাদিসটি আমাদের শেখায়, কুরআনের আয়াত ও নবী (صلى الله عليه وسلم)-এর বর্ণনা মিলিয়ে সাওমের হুকুম বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাওমের ফিদয়ার প্রাথমিক হুকুম পরে বদলে যায়।
- ইবাদতের বিধান বুঝতে কুরআনের পরের নির্দেশও দেখা দরকার।
- নিজের সুবিধামতো ফিদয়ার নিয়ম বানানো উচিত নয়।
