১/৬. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৭৬ - পবিত্রতা
উযূ বিনষ্টকারী বিষয় সমূহ - মৃত ব্যক্তিকে গোসল দিলে গোসল করা ও তাকে বহন করলে উযূর বিধান
বুলুগুল মারাম : ৭৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৭৬
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «مَنْ غَسَّلَ مَيْتًا فَلْيَغْتَسِلْ, وَمَنْ حَمَلَهُ فَلْيَتَوَضَّأْ». أَخْرَجَهُ أَحْمَدُ, وَالنَّسَائِيُّ, وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُوَقَالَ أَحْمَدُ: لَا يَصِحُّ فِي هَذَا الْبَابِ شَيْءٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি কোন মৃতকে গোসল করায় যে নিজেও গোসল করে নিবে। আর যে ব্যক্তি কোন (মাইয়িতকে) বহন করবে সে যেন ওজু করে।’ আহমাদ, নাসায়ী ও তিরমিযী এটি বর্ণনা করেছেন, তিরমিযী একে হাসান বলেছেন। [৯৫] ইমাম আহমাদ বলেছেন, ‘এ বিষয়ে কোন সহীহ্ হাদীস নেই।’
[৯৫] আহমাদ (৭৬৭৫), তিরমিযী (৯৯৩); একদল আয়ম্মায়ে কেরাম এ হাদীসকে দোষ বর্ণনা করেছেন। যেমন ইমাম আহমাদ বিন হাম্বাল। যেমনটি বর্ণনা করেছেন ইবনু হাজার আসকালানী (রহঃ) কিন্তু এ হাদীসের সনদ ও সমর্থক হাদীস এত বেশী যে এ হাদীসটির সহীহ হওয়ার ব্যাপারে কোন সন্দেহ থাকে না।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
