১/৬. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৭৭ - কুরআন স্পর্শে পবিত্রতার বিধান

উযূ বিনষ্টকারী বিষয় সমূহ - কুরআন স্পর্শ করার জন্য পবিত্রতা অর্জন শর্ত

পবিত্র ব্যক্তি ছাড়া কুরআন স্পর্শ না করা: বর্ণনার সতর্ক পাঠ

বুলুগুল মারামহাদিস নম্বর ৭৭

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ رَحِمَهُ اللَّهُ: أَنَّ فِي الْكِتَابِ الَّذِي كَتَبَهُ رَسُولُ اللَّهِ - ﷺ - لِعَمْرِو بْنِ حَزْمٍ: «أَنْ لَا يَمَسَّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ». رَوَاهُ مَالِكٌ مُرْسَلًا, وَوَصَلَهُ النَّسَائِيُّ, وَابْنُ حِبَّانَ, وَهُوَ مَعْلُولٌ

‘আবদুল্লাহ বিন আবূ বাকর (রহঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) ‘আমর বিন হযমকে যে পত্র পাঠিয়েছিলেন তাতে ছিল- পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে। ইমাম মালিক একে মুরসাল রূপে বর্ণনা করেছেন। নাসায়ী ও ইবনু হিব্বান একে ‘মাওসুল’ বলেছেন। হাদীসটি মা‘লুল (দোষযুক্ত)। [৯৬]

[৯৬] মুহাদ্দিস আযীমাবাদী তাঁর গায়াতুল মাকসূদ (২/২৭৯) গ্রন্থে, আবদুর রহমান মুবারকপুরী তাঁর তুহফাতুল আহওয়াযী (১/৩৩৬) গ্রন্থে, আবূ দাঊদ মারাসিল (১৯৬) গ্রন্থে এটিকে মুরসাল বলেছেন। ইবনু উসাইমীন তাঁর শরহে বুলুগুল মারাম (১/২৭১) গ্রন্থে একে সহীহ বলেছেন।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমর বিন হযমকে যে পত্র পাঠিয়েছিলেন, তাতে ছিল—পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কুরআন স্পর্শ না করে। বর্ণনার শেষে হাদিসটির অবস্থা সম্পর্কেও তথ্য আছে। ইমাম মালিক একে মুরসালভাবে বর্ণনা করেছেন, নাসায়ী ও ইবনু হিব্বান একে মাওসুল বলেছেন, এবং হাদিসটি মা‘লুল বা দোষযুক্ত বলা হয়েছে। তাই কুরআন স্পর্শে পবিত্রতা বিষয়টি আলোচনা করার সময় হাদিসের শব্দের সঙ্গে তার বর্ণনাগত অবস্থাও উল্লেখ করা উচিত। অতিরিক্ত মতভেদ বা বিস্তৃত ফিকহি আলোচনা এখানে যোগ করা হয়নি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পবিত্র ব্যক্তি ছাড়া কুরআন স্পর্শ না করার বর্ণনা এসেছে।
  • বর্ণনাটি আমর বিন হযমকে পাঠানো পত্রের সঙ্গে যুক্ত।
  • হাদিসটির মুরসাল, মাওসুল ও মা‘লুল হওয়ার আলোচনা এসেছে।
  • কুরআনের আদবের কথা বলার সময় সূত্রের মানও বিবেচ্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন