২/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৩২ - রাসূলের মতো ওযু ও মসজিদে যাওয়ার সওয়াব
ওযূ এবং ওযূর পরপরই সলাত আদায়ের ফযিলত
রাসূলের মতো ওযু করে মসজিদে যাওয়ার ফজিলত
সহীহ মুসলিম : ৪৩২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩২
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - وَهُوَ الدَّرَاوَرْدِيُّ - عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ قَالَ أَتَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ قَالَ إِنَّ نَاسًا يَتَحَدَّثُونَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَحَادِيثَ لاَ أَدْرِي مَا هِيَ إِلاَّ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا ثُمَّ قَالَ " مَنْ تَوَضَّأَ هَكَذَا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَكَانَتْ صَلاَتُهُ وَمَشْيُهُ إِلَى الْمَسْجِدِ نَافِلَةً " . وَفِي رِوَايَةِ ابْنِ عَبْدَةَ أَتَيْتُ عُثْمَانَ فَتَوَضَّأَ .
হুমরান ‘উসমানের আযাদকৃত দাস (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ‘উসমান ইবনু আফফান (রাঃ)-এর জন্যে ওজুর পানি আনলাম। অতঃপর তিনি ওজু করে বললেন, লোকেরা রাসূলুল্লাহ (ﷺ) -এর অনেক হাদীস বর্ণনা করে থাকে। আমি ঐ হাদীসগুলোর ব্যাপারে অবগত নই। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে আমার এ ওজুর মত ওজু করতে দেখেছি। তারপর বলেছেন, যে ব্যক্তি এভাবে ওজু করতে তার পিছনের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। আর তার সালাত আদায় ও মসজিদের দিকে যাওয়া অতিরিক্ত সাওয়াব বলে গণ্য হবে। ইবনু ‘আবদাহ-এর বর্ণনায় (আরবী) কথাটি বাদ দিয়ে কেবল (আরবী) বলা হয়েছে।
ই.ফা. ৪৩৫, ই.সে. ৪৫১
সহীহ মুসলিম হাদিস ৪৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুমরান (রহঃ) বলেন, তিনি উসমান ইবন আফফান (রাঃ)-এর জন্য ওযুর পানি আনেন। উসমান (রাঃ) ওযু করে বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে তাঁর এই ওযুর মতো ওযু করতে দেখেছেন। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি এভাবে ওযু করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। আরও এসেছে, তার সালাত আদায় এবং মসজিদের দিকে যাওয়া অতিরিক্ত সওয়াব বলে গণ্য হবে। এখানে “রাসূলের ওযুর পদ্ধতি” এবং “মসজিদে যাওয়ার সওয়াব” খুব পরিষ্কার। হাদিসটি আমাদের শেখায়, ওযু, সালাত এবং মসজিদের পথে হাঁটা—সবই আল্লাহর নৈকট্যের পথে ছোট ছোট কিন্তু মূল্যবান আমল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলের মতো ওযু করার মধ্যে বিশেষ ফজিলত আছে।
- মসজিদের দিকে যাওয়া সওয়াবের কাজ হিসেবে এসেছে।
- সালাত আদায় শুধু দায়িত্ব নয়; এটি বাড়তি সওয়াবের পথও।
- হাদিসে যা নিশ্চিত জানা আছে, সাহাবি সেটাই বর্ণনা করেছেন।
