৭/৩. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৮৩৫ - ভালো খেজুর কেনার সঠিক পদ্ধতি

সুদ - পরস্পর বিনিময়ে একই জাতীয় পণ্যে অতিরিক্ত গ্রহণ হারাম

খেজুর বিনিময়ে সুদ এড়ানো: আগে বিক্রি, পরে ক্রয়ের শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ৮৩৫

وَعَنْ أَبِي سَعِيدٍ, وَأَبِي هُرَيْرَةَ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - اسْتَعْمَلَ رَجُلًا عَلَى خَيْبَرٍ, فَجَاءَهُ بِتَمْرٍ جَنِيبٍ, فَقَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا» فَقَالَ: لَا, وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ, إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ وَالثَّلَاثَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ - ﷺ - «لَا تَفْعَلْ، بِعِ الْجَمْعَ بِالدَّرَاهِمِ, ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا». وَقَالَ فِي الْمِيزَانِ مِثْلَ ذَلِكَ. مُتَّفَقٌ عَلَيْهِ وَلِمُسْلِمٍ: وَكَذَلِكَ الْمِيزَانُ

আবূ সাঈদ খুদরী (রাঃ) ও আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) এক ব্যক্তিকে খায়বারে তহসীলদার নিযুক্ত করেন। সে জানীব নামক (উত্তম) খেজুর নিয়ে উপস্থিত হলে আল্লাহর রাসূল (ﷺ) জিজ্ঞেস করলেন, খায়বারের সব খেজুর কি এ রকমের? সে বলল, না, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল! এরূপ নয়, বরং আমরা দু’ সা’ এর পরিবর্তে এ ধরনের এক সা’ খেজুর নিয়ে থাকি এবং তিন সা’ এর পরিবর্তে এক দু’ সা’। তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেন, এরূপ করবে না। বরং মিশ্রিত খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি করে দিরহাম দিয়ে জানীব খেজুর ক্রয় করবে এবং তিনি বললেন, ওজন করা হয় এমন বস্তুর লেনদেন এরূপভাবে হবে। মুসলিমে বর্ণিত হয়েছে, এভাবেই এর পরিমাপ করতে হবে। [৮৮৯]

[৮৮৯] বুখারী ২২০১, ২২০৩, ৪২৪৭, ৭৩৫১, মুসলিম ১৫৯৩, নাসায়ী ৪৫৫৩, ৪৫৫৯, ইবনু মাজাহ ২২৫৫, ২২৫৬, আহমাদ ১০৬৯১, ১১০২০, মুওয়াত্তা মালেক ১৩১৪, ১৩১৫, দারেমী ২৫৭৭।

বুলুগুল মারাম হাদিস ৮৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে খায়বারের খেজুর নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেনদেনের শিক্ষা এসেছে। একজন কর্মচারী ভালো মানের জানীব খেজুর নিয়ে এলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করেন, খায়বারের সব খেজুর কি এমন? তিনি জানান, তারা দুই সা’ বা তিন সা’ সাধারণ খেজুরের বিনিময়ে এক সা’ ভালো খেজুর নেয়। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, এমন করো না। বরং সাধারণ খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি করো, তারপর সেই দিরহাম দিয়ে ভালো খেজুর কিনো। এই হাদিস একই জাতের খাদ্য বিনিময়ে কম-বেশি থেকে বাঁচার সহজ পদ্ধতি শেখায়। সরাসরি বেশি-কম বিনিময়ের বদলে আলাদা বিক্রি ও আলাদা ক্রয় করলে লেনদেন পরিষ্কার থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একই জাতের খেজুর কম-বেশি বিনিময় করা থেকে নিষেধ করা হয়েছে।
  • ভালো খেজুর নিতে হলে আগে সাধারণ খেজুর বিক্রি করে তারপর কিনতে বলা হয়েছে।
  • সুদ থেকে বাঁচতে লেনদেনের পদ্ধতি ঠিক করা জরুরি।
  • ওজন বা পরিমাপে একই ধরনের নিয়ম মানতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন