৭/৮. অধ্যায়ঃ
অপর ব্যক্তির উপর ঋণ ন্যস্ত করা ও কোন বস্তুর যামীন হওয়া - মৃত ব্যক্তির কর্জের জিম্মা নেওয়া জায়েয এবং তা পরিশোধ না করা পর্যন্ত মৃত ব্যক্তি (শাস্তি থেকে রেহাই পাবে না)
বুলুগুল মারাম : ৮৭৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৭৭
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: تُوُفِّيَ رَجُلٌ مِنَّا, فَغَسَّلْنَاهُ, وَحَنَّطْنَاهُ, وَكَفَّنَّاهُ, ثُمَّ أَتَيْنَا بِهِ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - فَقُلْنَا: تُصَلِّي عَلَيْهِ? فَخَطَا خُطًى, ثُمَّ قَالَ: «أَعَلَيْهِ دَيْنٌ» قُلْنَا: دِينَارَانِ، فَانْصَرَفَ, فَتَحَمَّلَهُمَا أَبُو قَتَادَةَ، فَأَتَيْنَاهُ, فَقَالَ أَبُو قَتَادَةَ: الدِّينَارَانِ عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - «أُحِقَّ الْغَرِيمُ وَبَرِئَ مِنْهُمَا الْمَيِّتُ?» قَالَ: نَعَمْ, فَصَلَّى عَلَيْهِ. رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ, وَالْحَاكِمُ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের কোন একজন সাহাবী ব্যক্তি ইনতিকাল করায় আমরা তার গোসল দিলাম, খুশবু লাগালাম, কাফন পরালাম । তারপর তার লাশ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকটে হাজির করলাম । আমরা বললাম, তার জানাযা পড়ান । তিনি দু-এক পা এগিয়ে আসলেন, অতঃপর বললেন, তার কি কোন ঋণ রয়েছে? আমরা বললাম, দুটি দীনার (ঋণ আছে) । এ কথা শুনে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফিরে গেলেন । আর কাতাদাহ দীনার (স্বর্ণমুদ্রা) দু'টির ঋণ পরিশোধের জিম্মা নিলেন । তারপর আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকটে এলাম, আবু কাতাদাহ বললেন, আমার জিন্মায় ঐ দীনার দুটি রইলো । তৎপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাহলে ঋণ দাতার হক এবারে সাব্যস্ত হল এবং মৃতব্যক্তি ঋণ থেকে মুক্ত হল তো? আবু কাতাদাহ উত্তরে বললেন, জি-হাঁ । তারপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মৃত সাহাবীর জানাযার সালাত আদায় করলেনম । ইবনু হিব্বান ও হাকিম একে সহীহ্ বলেছেন। (৯৪২)
[৯৪২] মুসলিম ৪৬৭. আবু দাউদ ২৯৫৪, ২৯৫৬, ৩৩৪৩, নাসায়ী ১৫৭৮, ১৯৬২, ইবনু মাজহ ২৪১৬, আহমাদ ১৩৭৪৪, ১৩৯২৪, ইবনু হিব্বান ৩০৬৪ ।
