৭/৯. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮৮৪ - ক্ৰয়-বিক্রয়ের বিধান
যৌথ ব্যবসা ও উকিল নিযোগ করা - দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পক্ষে দায়িত্বভার অর্পনকারীর কল্যাণে মাল খরচের বিধান
বুলুগুল মারাম : ৮৮৪
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৮৪
وَعَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - ﷺ - بَعَثَ مَعَهُ بِدِينَارٍ يَشْتَرِي لَهُ أُضْحِيَّةً ... الْحَدِيثَ. رَوَاهُ الْبُخَارِيُّ فِي أَثْنَاءِ حَدِيثٍ, وَقَدْ تَقَدَّمَ
উরওয়া আল-বারিকী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে একটি দীনার দিয়ে তাঁর জন্য কুরবানীর জন্তু ক্রয় করতে পাঠিয়েছিলেন। অন্য হাদীসের মধ্যে তিনি এ অংশটুকু বর্ণনা করেছেন যা পূর্বে বর্ণিত হয়েছে।[৯৫০]
[৯৫০] সহীহ, আবু দাউদ ৩৩৮৪, ইমাদুদ্দীন ইবনু কাসীর লিখিত ইরশাদুল ফাকীহ (২/৬৩) ইবনু আবদুল বার লিখিত আততামহীদ (২/১০৮) গ্রন্থে হাদীসটিকে উত্তম বলেছেন। ইবনুল মুলকিনের আল বদরুল মুনীর (৬/৪৫২) সহীহ সনদে।
