৭/৯. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৮৮৭ - ক্ৰয়-বিক্রয়ের বিধান
যৌথ ব্যবসা ও উকিল নিযোগ করা - হাদ্দের ক্ষেত্রে উকিল নিয়োগ করার বৈধতা
বুলুগুল মারাম : ৮৮৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৮৭
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - فِي قِصَّةِ الْعَسِيفِ. قَالَ النَّبِيُّ - ﷺ: «وَاغْدُ يَا أُنَيْسُ عَلَى امْرَأَةِ هَذَا, فَإِنْ اعْتَرَفَتْ فَارْجُمْهَا ... » الْحَدِيثَ. مُتَّفَقٌ عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যভিচারীর ঘটনায় নবী (ﷺ) বলেছিলেন, হে উনাইস (ইবনু যিহাক আসলামী) সে মহিলার নিকট যাও। যদি সে (অপরাধ) স্বীকার করে তবে তাকে প্রস্তর নিক্ষেপে হত্যা কর। (দীর্ঘ হাদীসের অংশবিশেষ)। [৯৫৩]
[৯৫৩] বুখারী ২৩১৫, ২৬৪৯, ২৭২৫, মুসলিম ১৬৯৮, তিরমিযী ১৪৩৩, নাসায়ী ৫৪১০, ৫৪১১, আবূ দাউদ ৫৫৫, ৪৪৪৫, ইবনু মাজাহ ২৫৫৯, আহমাদ ১৬৫৯০, মুওয়াত্তা মালেক ১৫৫৬, দারেমী ২৩১৭।
