৭/১৩. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৯০০ - শুফ্আহ ও শরীকের অধিকার

শুফ‘আহ বা অগ্রে ক্রয়ের অধিকারের বিবরণ - শুফ‘আহ শৱীয়তসম্মত এবং প্রতিবেশির শুফ‘আহর বিধান

শুফ্আহ: ভাগ না হওয়া সম্পত্তিতে শরীকের অধিকার

বুলুগুল মারামহাদিস নম্বর ৯০০

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ - ﷺ - بِالشُّفْعَةِ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ, فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتْ الطُّرُقُ فَلَا شُفْعَةَ. مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِلْبُخَارِيِّوَفِي رِوَايَةِ مُسْلِمٍ: «الشُّفْعَةُ فِي كُلِّ شِرْكٍ: أَرْضٍ, أَوْ رَبْعٍ, أَوْ حَائِطٍ, لَا يَصْلُحُ أَنْ يَبِيعَ حَتَّى يَعْرِضَ عَلَى شَرِيكِهِوَفِي رِوَايَةِ الطَّحَاوِيِّ: قَضَى النَّبِيُّ - ﷺ - بِالشُّفْعَةِ فِي كُلِّ شَيْءٍ, وَرِجَالُهُ ثِقَاتٌ

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) যে সব সম্পত্তির ভাগ-বাটোয়ারা হয়নি, তাতে শুফ্‌’আহ এর ফায়সালা দিয়েছেন। যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তাও পৃথক হয়ে যায়, তখন শুফ্‌’আহ এর অধিকার থাকে না। - শব্দ বিন্যাস বুখারী থেকে গৃহীত। [৯৬৫] মুসলিমে আর একটি বর্ণনায় আছে- শুফ্‌’আহ প্রত্যেক অংশ বিশিষ্ট বস্তুতে রয়েছে – তা জমি হোক, বাড়ি হোক বা প্রাচীরবেষ্টিত বাগ-বাগিচা হোক। এগুলি তার শরীকদারকে বিক্রয় করার প্রস্তাব না দিয়ে অন্যের কাছে বিক্রয় করা সঙ্গত নয় – (অন্য বর্ণনায় শরীকদারকে বিক্রয়ের প্রস্তাব না দেয়া পর্যন্ত বৈধ হবে না।) তাহাবীর বর্ণনায় আছে- নবী (ﷺ) সমস্ত বস্তুতেই ‘শুফ্‌’আর’ বিধি জারী করেছিলেন। তাহাবীর রাবীগণ নির্ভরযোগ্য।

[৯৬৫] صُرِّفَتْ الطُّرُقُ: চলাচলের পথ অন্য দিকে ফিরিয়ে নেয়া। বুখারী ২২১৩, ২২১৪, ২২৫৭, ২৪৯৫, ২৪৯৬, ৬৯৭৬, মুসলিম ১৬০৮, তিরমিযী ১৩৭০, নাসায়ী ৪৬৪৬, ৪৭০০, আবূ-দাউদ ৩৫১৪, ইবনু মাজাহ ২৪৯৯, আহমাদ ১৩৭৪৩, দারেমী ২৬২৮।

বুলুগুল মারাম হাদিস ৯০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সেই সম্পত্তিতে শুফ্আহের ফয়সালা দিয়েছেন, যা এখনও ভাগ-বাটোয়ারা হয়নি। যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তা পৃথক হয়ে যায়, তখন শুফ্আহের অধিকার থাকে না। মুসলিমের বর্ণনায় এসেছে, অংশবিশিষ্ট জিনিস—জমি, বাড়ি বা বাগান—শরীকদারকে প্রস্তাব না দিয়ে অন্যের কাছে বিক্রি করা সঙ্গত নয়। এই হাদিসে শরীক, সম্পত্তি, ভাগ, সীমানা ও বিক্রয়ের আগে প্রস্তাব—এসব বিষয় পরিষ্কারভাবে এসেছে। শুফ্আহ মূলত শরীকের অধিকার রক্ষা এবং লেনদেনে ন্যায় বজায় রাখার সঙ্গে যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভাগ না হওয়া সম্পত্তিতে শরীকের অধিকার বিবেচনা করতে হয়।
  • সীমানা ও রাস্তা আলাদা হলে শুফ্আহের অবস্থা বদলে যায়।
  • শরীকদারকে প্রস্তাব না দিয়ে বিক্রির বিষয়ে সতর্কতা আছে।
  • সম্পত্তির লেনদেনে পরিষ্কার ভাগ ও ন্যায় জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন