৭/১৩. অধ্যায়ঃ
শুফ’আহ বা অগ্ৰে ক্ৰয়ের অধিকারের বিবরণ - প্রতিবেশীর শুফ’আহর বিধান
বুলুগুল মারাম : ৯০৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৯০৩
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «الْجَارُ أَحَقُّ بِشُفْعَةِ جَارِهِ, يُنْتَظَرُ بِهَا - وَإِنْ كَانَ غَائِبًا - إِذَا كَانَ طَرِيقُهُمَا وَاحِدًا». رَوَاهُ أَحْمَدُ, وَالْأَرْبَعَةُ, وَرِجَالُهُ ثِقَاتٌ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, প্রতিবেশী অন্যের চেয়ে তার শুফ্’আহ্র অধিক হকদার – যদি উভয়ের রাস্তা এক হয় তাহলে প্রতিবেশী অনুপস্থিত থাকলে তার জন্য (বিক্রয়কারী) প্রতিবেশীকে তার বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে (তাকে না জানিয়ে অন্যের কাছে বিক্রয় করতে পারবে না) । -এর সকল রাবী নির্ভরযোগ্য । [৯৬৮]
[৯৬৮] তিরমিযী ১৩৬৯, আবূ দাউদ ৩৫১৮, ইবনু মাজাহ ২৪৯৪, আহমাদ ১৩৮৪১।
