৭/১৫. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ৯১১ - শ্রমিকের মজুরি না দেওয়ার ভয়াবহতা

মাসাকাত বা বিনিময়ে তত্ত্বাবধান ও ইজারাহ বা ভাড়া বা ঠিকায় সম্পাদন - কর্মচারীর মজুরী না দেয়ার বিধান

শ্রমিকের মজুরি না দেওয়া: কিয়ামতের দিনের কঠিন সতর্কতা

বুলুগুল মারামহাদিস নম্বর ৯১১

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «قَالَ اللَّهُ - عز وجل: ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ: رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ, وَرَجُلٌ بَاعَ حُرًّا, فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا, فَاسْتَوْفَى مِنْهُ, وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ». رَوَاهُ مُسْلِمٌ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তা'আলা ঘোষণা করেছেন যে, আমি নিজে তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। এক ব্যক্তি, যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করল। আরেক ব্যক্তি, যে কোন আযাদ মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করল। আর এক ব্যক্তি, যে কোন মজুর নিয়োগ করে পুরো কাজ আদায় করে আর তার পারিশ্রমিক দেয় না। [৯৭৮]

[৯৭৮] বুখারী ২২২৭, ২২৭০, ইবনু মাজাহ ২৪৪২, আহমাদ ৮৪৭৭।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ৯১১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো শ্রমিকের মজুরি ও মানুষের হক। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর পক্ষ থেকে বলেছেন, তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন: যে আল্লাহর নামে ওয়াদা করে ভঙ্গ করে, যে কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করে, এবং যে শ্রমিক নিয়োগ করে পুরো কাজ আদায় করে কিন্তু পারিশ্রমিক দেয় না। এই হাদিস খুব স্পষ্টভাবে অন্যায় লেনদেন, প্রতারণা এবং শ্রমিকের অধিকার নষ্ট করার বিরুদ্ধে সতর্ক করে। এখানে মজুরি শুধু টাকার বিষয় নয়; এটি মানুষের শ্রম, সম্মান ও ন্যায্য পাওনার বিষয়। কাজ করিয়ে মজুরি আটকে রাখা বড় জুলুম হিসেবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর নামে ওয়াদা করে ভঙ্গ করা ভয়াবহ অন্যায়।
  • স্বাধীন মানুষকে বিক্রি করা কঠিনভাবে নিন্দিত কাজ।
  • শ্রমিকের কাজ আদায় করে মজুরি না দেওয়া মারাত্মক জুলুম।
  • মানুষের হক নষ্ট করলে কিয়ামতের জবাবদিহির ভয় আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন