৭/১৫. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৯১৩ - ঘাম শুকানোর আগে মজুরি
মাসাকাত বা বিনিময়ে তত্ত্বাবধান ও ইজারাহ বা ভাড়া বা ঠিকায় সম্পাদন - কর্মচারীর মজুরী দ্রুত দেওয়া আবশ্যক
ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি দিয়ে দাও
বুলুগুল মারাম : ৯১৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৯১৩
وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - ﷺ: «أُعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ». رَوَاهُ ابْنُ مَاجَهْ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বেই মজুরি দিয়ে দাও। [৯৮০] আবূ ইয়া’লা ও বাইহাকীতে আবূ হুরাইরা(রাঃ) থেকে আর ত্বাবারানীতে জাবীর(রাঃ) থেকে এ ব্যাপারে আরো হাদীস বর্ণিত হয়েছে, কিন্তু তার সবগুলোই য’ঈফ হাদীস। [৯৮১]
[৯৮০] ইবনু মাজাহ ২৪৪৩। ইমাম হাইসামী মাজমাউয যাওায়েদ ৪/১০১ গ্রন্থে বলেন, এর সনদে শারকি বিন কাত্তামি রয়েছে, সে দুর্বল। ইমাম সুয়ূতী আল জামেউস সগীর ১১৬৪ গ্রন্থে একে দুর্বল বলেছেন। ইমাম সনআনী সুবুলুস সালাম এর সনদে দুজন দুর্বল বর্ণনাকারী পেয়েছে- শারকি বিন কাত্তামি ও মুহাম্মাদ বিন যিয়াদকে। কিন্তু শাইখ আলবানী তাখরীজ মিশকাতুল মাসাবীহ ২৯১৮ নং গ্রন্থে একে সহীহ লিগাইরিহী বলেছেন, ইরওয়াউল গালীল ১৪৯৮ গ্রন্থে সহীহ ও সহীহুল জামে ১০৫৫ গ্রন্থে একে হাসান বলেছেন।[৯৮১] বাইহাকী (৬/১২১) হাসান সনদে, আবূ ইয়ালা (৬৬৮২), তাবরানী সগীর(৩৪)।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৯১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো শ্রমিকের মজুরি দ্রুত দেওয়া। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বেই মজুরি দিয়ে দাও। বাক্যটি খুব সহজ, কিন্তু এর শিক্ষা গভীর। কেউ কাজ করলে তার পাওনা আটকে রাখা উচিত নয়। শ্রমিক কাজ শেষ করার পর তার পারিশ্রমিক দ্রুত দেওয়া ন্যায়, দয়া ও দায়িত্ববোধের পরিচয়। টেক্সটে আরও বলা হয়েছে, এ বিষয়ে আবূ ইয়ালা, বাইহাকী ও ত্বাবারানীতে অন্য বর্ণনা আছে, তবে সেগুলো যঈফ। তাই এখানে মূল বর্ণনার বাক্যকে কেন্দ্র করেই শিক্ষা নেওয়া হলো। শ্রমিকের অধিকার, মজুরের হক এবং পারিশ্রমিক দেওয়া—এসব বিষয়ে এই হাদিস খুব জনপ্রিয়ভাবে অনুসন্ধান করা হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শ্রমিকের মজুরি বিলম্ব না করে দেওয়া উচিত।
- কাজের বিনিময়ে পাওনা আটকে রাখা ন্যায়ের বিপরীত।
- শ্রমিকের ঘাম ও কষ্টের মূল্য দিতে শেখানো হয়েছে।
- সম্পর্কিত দুর্বল বর্ণনার কথা থাকলেও মূল শিক্ষা সতর্কতার সঙ্গে বোঝা দরকার।
