৭/১৬. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৯২৩ - ক্ৰয়-বিক্রয়ের বিধান
অনাবাদী জমির আবাদ - জমি বরাদ্দ প্রসঙ্গ
বুলুগুল মারাম : ৯২৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৯২৩
وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا -، أَنَّ النَّبِيَّ - ﷺ - أَقْطَعَ الزُّبَيْرَ حُضْرَ فَرَسِهِ, فَأَجْرَى الْفَرَسَ حَتَّى قَامَ, ثُمَّ رَمَى سَوْطَهُ. فَقَالَ: «أَعْطُوهُ حَيْثُ بَلَغَ السَّوْطُ». رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِيهِ ضَعْفٌ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যুবায়ের (রাঃ) এর জন্য তাঁর ঘোড়ার দৌড়ানোর শেষ সীমা পর্যন্ত জমি দেয়ার জন্য বরাদ্দ করলেন। অতঃপর তিনি ঘোড়া দৌড়ালেন ও তা একস্থানে গিয়ে দাঁড়াল, তারপর তিনি তাঁর চাবুকখানি নিক্ষেপ করলেন। নবী (ﷺ) এবার বললেন, তাঁকে তাঁর চাবুক নিক্ষিপ্ত হবার স্থান পর্যন্ত দিয়ে দাও। - এর সনদে দুর্বলতা আছে। [৯৯১]
[৯৯১] আবু দাউদ ৩০৭২। ইমাম সনআনী সুবুলুস সালাম ৩/১৩৫ গ্রন্থে বলেন, এর সনদে আবদুল্লাহ বিন আমর বিন খাফস নামক বিতর্কিত বর্ণনাকারী রয়েছে। ইবনু উসাইমীন তার বুলুগুল মারাম ৪/২৭০ গ্রন্থেও এর সনদে দুর্বলতার কথা বলেছেন, শাইখ আলবানী যঈফ আবু দাউদ ৩০৭২, আত তালীকাত আর রযীয়্যাহ ২/৪৫৯ গ্রন্থে একে দুর্বল বলেছেন। ইমাম শওকানী আদ দুরারী আল মাযীয়্যাহ ২৮০ ও নাইলুল আওত্বার ৬/৫৬ গ্রন্থদ্বয়ে উক্ত আবদুল্লাহ বিন আমর বিন খাফস নামক বর্ণনাকারীকে বিতর্কিত বলেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
