১/৭. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৯৬ - পবিত্রতা
কাযায়ে হাযাত বা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার (পায়খানা প্রস্রাবের) বর্ণনা - পেশাব ও পায়খানার আদব
বুলুগুল মারাম : ৯৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৬
وَعَنْ سَلْمَانَ - رضي الله عنه - قَالَ: لَقَدْ نَهَانَا رَسُولُ اللَّهِ - ﷺ - أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِغَائِطٍ أَوْ بَوْلٍ, أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِ, أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ, أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِرَجِيعٍ أَوْ عَظْمٍ. رَوَاهُ مُسْلِمٌ
সালমান (রাঃ) হতে বর্ণিতঃ
‘আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেনঃ আমরা পায়খানা বা প্রস্রাব করার সময় যেন কেবলামুখী না হই, ডান হাতে শৌচ কর্ম না করি, তিন খানা পাথরের কমে ইস্তেঞ্জা না করি, আর গোবর ও হাড়ের ইস্তেঞ্জার কাজে যেন ব্যবহার না করি।’ [১১৪]
[১১৪] মুসলিম ২৬২; সালমান (রাঃ) কে বলা হলো তোমাদের নবী তোমাদেরকে সবকিছুই শিক্ষা দেয় এমনকি পেশাব পায়খানার নিয়মও। তিনি বললেন, হ্যাঁ। তিনি আমাদের নিষেধ করেছেন...। আল-হাদীস
