১/৭. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৯৭ - পবিত্রতা
কাযায়ে হাযাত বা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার (পায়খানা প্রস্রাবের) বর্ণনা - পেশাব-পায়খানা করার সময় কেবলার দিকে মুখ করে বসার বিধান
বুলুগুল মারাম : ৯৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৭
وَلِلسَّبْعَةِ مِنْ حَدِيثِ أَبِي أَيُّوبَ - رضي الله عنه: «لَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلَا بَوْلٍ, وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا
আবূ আইউব আল-আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
‘তোমরা কিবলাকে (কা’বা ঘরকে) পায়খানা বা প্রস্রাবের সময় সামনে পিছনে রাখবে না বরং পূর্ব বা পশ্চিম (ডান বা বাম) রাখবে।” (মদীনাবাসীদের কিবলা দক্ষিণে)। [১১৫]
[১১৫] বুখারী ১৪৪, ৩৯৪); মুসলিম ২৬৪); আবূ দাঊদ ৯); নাসায়ী ১২-২৩); তিরমিযী ৮), ইবনু মাজাহ ৩১৮); আহমাদ ৫/৪১৪, ৪১৬, ৪১৭, ৪২১)
