১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১৩ - শাম সম্পর্কে দুর্বল বর্ণনা

১ থেকে ১০০ নং হাদিস

শাম সম্পর্কে দুর্বল হাদিস: মারফূ না মওকূফ?

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ১৩

أهل الشام سوط الله في أرضه ينتقم بهم ممن يشاء من عباده، وحرام على منافقيهم أن يظهروا على مؤمنيهم، ولا يموتوا إلا غما وهما ضعيف-أخرجه الطبراني في " المعجم الكبير " (4163) من طريقين عن الوليد بن مسلم عن محمد بن أيوب بن ميسرة بن حلبس عن أبيه عن خريم بن فاتك الأسدي صاحب رسول الله صلى الله عليه وسلم أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: فذكرهوهذا إسناد ظاهره الصحة ولعله لذلك احتج به شيخ الإسلام ابن تيمية في فصل له في فضائل الشام (ق 259 / 1 من مسودته) وليس بصحيح فإن له علتين: الأولى: عنعنعة الوليد فإنه يدلس تدليس التسوية، قال الذهبي في " الميزان ": " إذا قال الوليد: عن ابن جريج أو عن الأو زاعى فليس بمعتمد لأنه يدلس عن كذابين فإذا قال: ثنا فهو حجة وقال الحافظ في " التقريب ": هو ثقة لكنه كثير التدليس والتسويةالأخرى: الوقف فقد رواه موقوفا هيثم بن خارجة قال: حدثنا محمد بن أيوب به موقوفا على خريمأخرجه أحمد (3 / 498) وسنده صحيح، وأو هم ابن تيمية أنه مرفوع وليس كذلكوالحديث أورده المنذري في " الترغيب والترهيب " (4 / 63) وقال: رواه الطبراني مرفوعا وأحمد موقوفا ولعله الصواب، ورواتهما ثقاتاهل الشام سوط الله في ارضه ينتقم بهم ممن يشاء من عباده، وحرام على منافقيهم ان يظهروا على مومنيهم، ولا يموتوا الا غما وهما ضعيف-اخرجه الطبراني في " المعجم الكبير " (4163) من طريقين عن الوليد بن مسلم عن محمد بن ايوب بن ميسرة بن حلبس عن ابيه عن خريم بن فاتك الاسدي صاحب رسول الله صلى الله عليه وسلم انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: فذكرهوهذا اسناد ظاهره الصحة ولعله لذلك احتج به شيخ الاسلام ابن تيمية في فصل له في فضاىل الشام (ق 259 / 1 من مسودته) وليس بصحيح فان له علتين: الاولى: عنعنعة الوليد فانه يدلس تدليس التسوية، قال الذهبي في " الميزان ": " اذا قال الوليد: عن ابن جريج او عن الاو زاعى فليس بمعتمد لانه يدلس عن كذابين فاذا قال: ثنا فهو حجة وقال الحافظ في " التقريب ": هو ثقة لكنه كثير التدليس والتسويةالاخرى: الوقف فقد رواه موقوفا هيثم بن خارجة قال: حدثنا محمد بن ايوب به موقوفا على خريماخرجه احمد (3 / 498) وسنده صحيح، واو هم ابن تيمية انه مرفوع وليس كذلكوالحديث اورده المنذري في " الترغيب والترهيب " (4 / 63) وقال: رواه الطبراني مرفوعا واحمد موقوفا ولعله الصواب، ورواتهما ثقات

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

শামের অধিবাসীরা আল্লাহর পৃথিবীতে তাঁর চাবুক। তিনি তাদের দ্বারা তাঁর বান্দাদের থেকে যাকে চান শাস্তি দেন। তাদের মু’মিনদের উপর তাদের মুনাফিকদের প্রাধান্য বিস্তারকে হারাম করে দেয়া হয়েছে। তাদের মুনাফিকরা শুধুমাত্র চিন্তা ও অস্থির অবস্থায় মৃত্যুবরণ করবে।হাদীসটি দুর্বল।এটি তাবারানী “মু’জামুল কাবীর” গ্রন্থে (৪১৬৩) ওয়ালীদ বিন মুসলিম হতে দু’টি সুত্রে বর্ণনা করেছেন।দু’টি কারণে হাদীসটি সহিহ নয়ঃ১। ওয়ালীদ আন আন শব্দ দ্বারা বর্ণনা করেছেন। তিনি ‘তাদলীসুত তাসবিয়া’ করতেন। যাহাবী “আল-মীযান” গ্রন্থে বলেনঃ তিনি যখন আন আন শব্দ দ্বারা ইবনু জুরায়েজ ও আওযা’ঈ হতে বর্ণনা করেন তখন তাঁর বর্ণনা নির্ভরযোগ্য নয়। কারণ তিনি মিথ্যুকদের থেকে তাদলীস করতেন। তবে যখন (আরবী) আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন’ এ শব্দ ব্যবহার করেছেন তখন তার হাদীস গ্রহনযোগ্য। [তাদলীসের ব্যাখ্যা সম্পর্কে ৫৭ পৃষ্ঠায় দেখুন]।হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেনঃ তিনি নিরভরশীল। কিন্তু তিনি বহু তাদলীস এবং তাসবিয়া কারী।২। মওকূফঃ মওকূফ (সাহাবীরবাণী) হিসাবে ইমাম আহমাদ (৩/৪৯৮) বর্ণনা করেছেন। এ সনদটি সহীহ্। ইবনু তাইমিয়্যা সন্দেহ বশত হাদীসটিকে মারফূ বলেছেন। কিন্তু আসলে সেরূপ নয়।মুনযেরী ''তারগীব ওয়াত তারহীব'' গ্রন্থে (৪/৬৩) বলেনঃ হাদীসটি মওকূফ হিসাবেই সঠিক।

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ১৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় শামের অধিবাসীদের আল্লাহর পৃথিবীতে তাঁর চাবুক বলা হয়েছে। প্রদত্ত আলোচনায় হাদিসটি দুর্বল বলা হয়েছে। কারণ হিসেবে ওয়ালীদ ইবনু মুসলিমের আনআন করে বর্ণনা এবং তাঁর তাদলীসের সমস্যা উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, মওকূফ অর্থাৎ সাহাবীর কথা হিসেবে এর সনদ সহীহ। তাই এই নির্দিষ্ট বর্ণনাকে সরাসরি রাসূল صلى الله عليه وسلم-এর হাদিস হিসেবে বলা ঠিক নয়। শাম সম্পর্কে কিছু ফজিলতের বর্ণনা অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু এই বর্ণনার মান আলাদা করে বুঝতে হবে। “শাম সম্পর্কে হাদিস” খোঁজার সময় মারফূ ও মওকূফ পার্থক্য জানা দরকার। এতে দলিল ব্যবহারে সতর্কতা আসে। মুসলিমের জন্য নিরাপদ হলো—যে কথাটি সাহাবীর কথা হিসেবে সঠিক, তাকে নবী صلى الله عليه وسلم-এর কথা বানিয়ে না বলা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মারফূ ও মওকূফ বর্ণনার পার্থক্য জানা জরুরি।
  • তাদলীস থাকা সনদে অতিরিক্ত সতর্কতা দরকার।
  • শাম সম্পর্কে বর্ণনা ব্যবহার করলে তার মান দেখা উচিত।
  • সাহাবীর কথা রাসূল صلى الله عليه وسلم-এর হাদিস হিসেবে প্রচার করা যাবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন