৩/৯. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ১০১ - ফাযায়িলে সলাত
ফাযায়িলে আযান - আযান ও ইক্বামাতের ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ১০১
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ১০১
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : যখন সালাতের আজান দেয়া হল, তখন শয়তান পৃষ্ঠ প্রদর্শন করে বাতকর্ম করতে করতে (দ্রুত) পলায়ন করে, যেন সে আজানের শব্দ শুনতে না পায়। আজান শেষ হলে সে পুনরায় ফিরে আসে। আবার যখন ইকামত দেয়া হয় তখন সে পলায়ন করে। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে আসে এবং মুসল্লীর মনে সংশয় সৃষ্টি করতে থাকে। সে তাকে বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। অথচ এ কথাগুলো সালাতের পূর্বে তার স্মরণও ছিলো না। শেষ পর্যন্ত মুসল্লী এমন এক বিভ্রাটে পড়ে যে, সে বলতেও পারে না, সে কত রাকাত সালাত আদায় করেছে।৬৮
৬৮ হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/৫৭৩
অনুবাদের উৎস
- সংকলক:
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- প্রকাশক:
- আল্লামা আলবানী একাডেমী
