২/১. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ২০ - ফাযায়িলে কালেমা
ইসলাম গ্রহণ ও ঈমান আনার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ২০
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ২০
মাঈয (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)- কে জিজ্ঞেস করা হলো, সকল আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? তিনি (ﷺ) বললেন : আল্লাহ্র প্রতি ঈমান আনা, যিনি একক। এরপর আল্লাহ্র পথে জিহাদ করা, অতঃপর কবুল হজ্জ। এ আমলগুলো ও অন্যান্য আমলের মধ্যে ফাযীলাতের দিক দিয়ে এই পরিমাণ ব্যবধান রয়েছে যে পরিমাণ ব্যবধান রয়েছে পূর্ব ও পশ্চিমের মধ্যকার দূরত্বের মাঝে।” [১]
[১] হাদীস সহীহ : আহমাদ হা/১৯০১০, শু’আইব আরনাউত্ব বলেন : হাদীস সহীহ।
