২/১. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ২২ - ফাযায়িলে কালেমা
ইসলাম গ্রহণ ও ঈমান আনার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ২২
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ২২
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
“নবী (ﷺ) বলেন: যে কোন বান্দা এ সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহ্র রাসূল, আল্লাহ্ তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেন। তখন মু’আয (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমি কি লোকদেরকে এ সুসংবাদ জানিয়ে দিব না? তিনি (ﷺ) বললেন, তাহলে তারা এর উপরই ভরসা করে থাকবে (আমল ছেড়ে দেবে)। অতঃপর মু’আয (রাঃ) স্বীয় মৃত্যুর সময় (ইলম গোপন করার গুনাহের ভয়ে) এ হাদীস বর্ণনা করেন।”
তিরমিযী হা/৩৩৮৩, ইবনু মাজাহ্ হা/৩৮০০, শায়খ আলবানী হাদীসটিকে হাসান বলেছেন।
