২/৪. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ৩৫ - ফাযায়িলে কালেমা
নাবী (ﷺ)- কে না দেখে ঈমান আনার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৩৫
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৩৫
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন : আমার আকাঙ্ক্ষা হয়, যদি আমার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হতো! তখন নবী (ﷺ)-এর সাহাবীগণ বলেন : আমরা কি আপনার ভাই নই? তিনি (ﷺ) বললেন : “তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হলো তারা, যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে।”
আহমাদ হা/১২৫৭৯, আবূ ইয়ালা হা/৩৩৯০, ত্বাবারানী আওসাত হা/৫৪৯০। শু’আইব আরনাউত্ব বলেন : সানাদ দুর্বল, তবে হাদীসটি হাসান লিগাইরিহি। এর শাহেদ হাদীস রয়েছে।
অনুবাদের উৎস
- সংকলক:
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- প্রকাশক:
- আল্লামা আলবানী একাডেমী
