২/৬. অধ্যায়ঃ
সহিহ ফাযায়েলে আমল হাদিস ৪৬ - ফাযায়িলে কালেমা
‘লা ইলাহা ইল্লাল্লাহ’- বলার ফাযীলাত
সহিহ ফাযায়েলে আমল : ৪৬
সহিহ ফাযায়েলে আমলহাদিস নম্বর ৪৬
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন : একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল! কিয়ামতের দিন আপনার শাফা’আত দ্বারা কোন ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হবে? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : হাদীসের প্রতি তোমার আগ্রহ দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে, তোমার আগে এ বিষয়ে কেউ জিজ্ঞেস করবে না। (অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন: আমার শাফা’আত দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে ঐ ভাগ্যবান ব্যক্তি যে অন্তরের ইখলাসের সাথে ‘লা ইলাহা ইল্লাল্লাহ্’ বলবে।’
হাদীস সহীহ : সহীহুল বুখারী হা/৯৭- হাদীসের শব্দাবলী তার, অনুরূপ আহমাদ হা/৮৮৫৮
অনুবাদের উৎস
- সংকলক:
- আহসানুল্লাহ বিন সানাউল্লাহ
- প্রকাশক:
- আল্লামা আলবানী একাডেমী
