১/১৫. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১২১ - ঈমান অধ্যায়
তাকদীরের প্রতি ঈমান
হাদীস সম্ভার : ১২১
হাদীস সম্ভারহাদিস নম্বর ১২১
আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিতঃ
আনাস বিন মালেক কর্তৃক মারফূ’ সূত্রে বর্ণিত, (রাসূলুল্লাহ (ﷺ)) বলেছেন, “আল্লাহ আয্যা অজাল্ল গর্ভাশয়ে একজন ফেরেশতা নিয়োগ করেন। অতঃপর তিনি বলেন, ‘হে প্রতিপালক! বীর্য। হে প্রতিপালক! রক্তপিণ্ড। হে প্রতিপালক! মাংসখণ্ড।’ অতঃপর আল্লাহ যখন তার সৃষ্টির ফয়সালা করেন, তখন তিনি (ফেরেশতা) বলেন, ‘হে প্রতিপালক।’ পুরুষ, নাকি স্ত্রী? দুর্ভাগ্যবান, নাকি সৌভাগ্যবান? রুযী কী? বয়স কত?’ সুতরাং তা তার মায়ের পেটে (থাকা অবস্থায়) লেখা হয়।”
(বুখারী ৬৫৯৫, মুসলিম ৬৯০০নং)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
