১/১৫. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১২২ - ঈমান অধ্যায়
তাকদীরের প্রতি ঈমান
হাদীস সম্ভার : ১২২
হাদীস সম্ভারহাদিস নম্বর ১২২
আব্দুল্লাহ বিন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “আল্লাহ যখন কোন (মানব) প্রাণ সৃষ্টি করার ইচ্ছা করেন, তখন মাতৃগর্ভে নিযুক্ত ফেরেশতা আরজ করেন, ‘হে প্রভু! পুরুষ, না স্ত্রী?’ সুতরাং আল্লাহ নিজ ফায়সালা বহাল করেন। অতঃপর বলেন, ‘হে প্রভু! দুর্ভাগ্যবান, না সৌভাগ্যবান?’ সুতরাং আল্লাহ নিজ ফায়সালা বহাল করেন। অতঃপর তার দুই চোখের মাঝখানে তা লিখে দেন, যার সে সম্মুখীন হবে; এমনকি সেই মুসীবতও লিখে দেওয়া হয়, যা তাকে ক্লিষ্ট করবে।”
(ইবনে হিব্বান ৬১৭৮, আবূ য়্যা’লা ৫৭৭৫নং, মাজমাউয যাওয়ায়েদ ৭/১১২)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
