১১/৫. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১২২৪ - জানাযা অধ্যায়
রুগ্ন ব্যক্তির জন্য ‘আমার যন্ত্রণা হচ্ছে’ অথবা ‘আমার প্রচন্ড ব্যথা হচ্ছে’ কিংবা ‘আমার জ্বর হয়েছে’ কিংবা ‘হায়! আমার মাথা গেল’ ইত্যাদি বলা জায়েয; যদি তা আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশের জন্য না হয়
হাদীস সম্ভার : ১২২৪
হাদীস সম্ভারহাদিস নম্বর ১২২৪
عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ : دَخَلْتُ عَلَى النَّبيِّ ﷺ وَهُوَ يُوعَكُ فَمَسسْتُهُ فَقُلْتُ : إنَّكَ لَتُوعَكُ وَعَكاً شَديداً فَقَالَأجَلْ إنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلانِ مِنْكُمْ متفقٌ عليه
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ) এর নিকট গেলাম যখন তাঁর জ্বর হয়েছিল। অতঃপর আমি তাঁকে স্পর্শ করে বললাম, ‘আপনার প্রচণ্ড জ্বর এসেছে।’ তিনি বললেন, “হ্যাঁ, তোমাদের দুজনের সমান আমার জ্বর হয়।”
(বুখারী ৫৬৪৮, ৫৬৬০, ৫৬৬৭, মুসলিম ৬৭২৪)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
