১১/৫. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ১২২৫ - জানাযা অধ্যায়
রুগ্ন ব্যক্তির জন্য ‘আমার যন্ত্রণা হচ্ছে’ অথবা ‘আমার প্রচন্ড ব্যথা হচ্ছে’ কিংবা ‘আমার জ্বর হয়েছে’ কিংবা ‘হায়! আমার মাথা গেল’ ইত্যাদি বলা জায়েয; যদি তা আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশের জন্য না হয়
হাদীস সম্ভার : ১২২৫
হাদীস সম্ভারহাদিস নম্বর ১২২৫
وَعَنْ سَعدِ بنِ أَبي وَقَّاصٍ قَالَ : جَاءَنِي رَسُولُ اللهِ ﷺ يَعُودُنِي مِنْ وَجَعٍ اشْتَدَّ بِي فَقُلْتُ: بَلَغَ بِي مَا تَرَى وَأنَا ذُو مَالٍ وَلاَ يَرِثُنِي إِلاَّ ابْنَتِي وذَكر الحديث متفقٌ عَلَيْهِ
সা‘দ ইবনে আবী অক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমার (দৈহিক) যন্ত্রণা প্রচণ্ড ভাবে বেড়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সাক্ষাৎ করতে এলেন। আমি বললাম, ‘আমার কী অবস্থা আপনি তা দেখছেন এবং আমি একজন ধনবান মানুষ। আর আমার উত্তরাধিকারী আমার একমাত্র কন্যা।---’ অতঃপর অবশিষ্ট হাদীস বর্ণনা করলেন।
(বুখারী ১২৯৫, ৩৯৩৬, মুসলিম ৪২৯৬)
অনুবাদের উৎস
- প্রকাশক:
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
