৪/২৪. অধ্যায়ঃ
পুণ্যের পথ অনেক
আল্লাহ তাআলা বলেন, (আরবি)অর্থাৎ, তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত। (সূরা বাক্বারা ২১৫ আয়াত) তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, তোমরা যে সৎকাজ কর, আল্লাহ তা জানেন। (সূরা বাক্বারা ১৯৭ আয়াত) তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, কেউ অণুপরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে। (সূরা যিললাল ৭ আয়াত) তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, যে সৎকাজ করে, সে নিজ কল্যাণের জন্যই তা করে। (সূরা জাষিয়াহ ১৫ আয়াত) এ বিষয়ে আয়াত অনেক রয়েছে এবং হাদীসও অগণিত রয়েছে। তার মধ্যে কিছু আমরা বর্ণনা করব।
হাদিস সম্ভার : ৫০৭
হাদিস সম্ভারহাদিস নম্বর ৫০৭
وَعَن أُمِّ شَرِيكٍ رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم أَمَرَهَا بِقَتْلِ الأَوْزَاغِ وَقَالَ كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيمَ متفق عَلَيْهِ
উম্মে শারীক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) টিকটিকি মারতে আদেশ দিয়েছেন এবং বলেছেন যে, “এ ইব্রাহীম (আঃ) এর অগ্নিকুন্ডে ফুঁ দিয়েছিল।” (বুখারী ৩৩৫৯, মুসলিম ৫৯৭৯নং)আরবী ভাষাবিদদের মতে, “(আরবি)” বড় টিকটিকিকে বলে। (পক্ষান্তরে গিরগিটির আরবীঃ (আরবি) আর তাকে মারার নির্দেশ হাদীসে নেই।)
