৫/৪. অধ্যায়ঃ

হাদীস সম্ভার হাদিস ৫৩২ - পবিত্রতা ও পরিচ্ছন্নতা অধ্যায়

অপবিত্র দেহ অস্পৃশ্য নয়

হাদীস সম্ভারহাদিস নম্বর ৫৩২

عَنْ أَبِىْ هُرَيْرَةَ أَنَّهُ لَقِيَهُ النَّبِىُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فِى طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ وَهُوَ جُنُبٌ فَانْسَلَّ فَذَهَبَ فَاغْتَسَلَ فَتَفَقَّدَهُ النَّبِىُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فَلَمَّا جَاءَهُ قَالَ أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ يَا رَسُولَ اللهِ لَقِيتَنِى وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم سُبْحَانَ اللهِ إِنَّ الْمُؤْمِنَ لاَ يَنْجُسُ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আবু হুরাইরাহ (রাঃ) -এর সাথে মহানবী (ﷺ) -এর মদীনার এক পথে দেখা হল। সে সময় আবু হুরাইরাহ (রাঃ) অপবিত্রাবস্থায় ছিলেন। তিনি সরে গিয়ে গোসল করে এলেন। নবী (ﷺ) তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথায় গিয়েছিলে আবু হুরাইরাহ!” তিনি বললেন, ‘আমি অপবিত্র ছিলাম। তাই সেই অবস্থায় আপনার সাথে বসাটাকে অপছন্দ করলাম।’ নবী (ﷺ) বললেন, “সুবহানাল্লাহ! মুমিন অপবিত্র হয় না।”

(বুখারী ২৮৩, মুসলিম ৮৫০নং)

অনুবাদের উৎস

প্রকাশক:
ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাণীবাজার, (মাদরাসা মার্কেটের সামনে), রাজশাহী
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন