৬/৯. অধ্যায়ঃ
ফরয নামাযসমূহের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ এবং তা ত্যাগ করা সম্বন্ধে কঠোর নিষেধ ও চরম হুমকি
আল্লাহ তাআলা বলেন,حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَىঅর্থাৎ, তোমরা নামাযসমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী (আসরের) নামাযের প্রতি। (সূরা বাক্বারাহ ২৩৮ আয়াত)فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلاةَ وَآتَوا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْঅর্থাৎ, যদি তারা তওবা করে, যথাযথ নামায পড়ে ও যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। (সূরা তাওবাহ ৫ আয়াত)
হাদিস সম্ভার : ৬৩৩
হাদিস সম্ভারহাদিস নম্বর ৬৩৩
عَنْ أَبيْ الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنهُ قَالَ لاَ إيمَانَ لِمَن لاَ صَلاَةَ لَه وَلاَ صَلاَةَ لِمَن لاَ وضُوءَ لَه
আবূ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
“যার নামায নেই তার ঈমানই নেই। আর যার উযূ নেই, তার নামায নেই।” (ইবনে আব্দুল বার, প্রমুখ, সহীহ তারগীব ৫৭৫নং)
