৬/১০. অধ্যায়ঃ
নামাযের ফযীলত
মহান আল্লাহ বলেছেন,إنَّ الصَّلاَةَ تَنْهَى عَن الفَحْشَاءِ وَالمُنْكَرِঅর্থাৎ, নিশ্চয় নামায অশ্লীলতা ও মন্দ কাজ হতে বিরত রাখে। (আনকাবূত ৪৫ আয়াত)
হাদিস সম্ভার : ৬৩৯
হাদিস সম্ভারহাদিস নম্বর ৬৩৯
عَبْدِ اللهِ بْنَ عَمْرٍو قَالَ: إِنَّ رَجُلاً جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَن أَفْضَلِ الأَعْمَالِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : الصَّلاَةُ قَالَ : ثُمَّ مَهْ ؟ قَالَ : الصَّلاَةُ قَالَ : ثُمَّ مَهْ ؟ قَالَ : الصَّلاَةُ (ثَلاثَ مَرَّاتٍ)
আব্দুল্লাহ বিন আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল, ‘সর্বশ্রেষ্ঠ আমল কী?’ উত্তরে তিনি বললেন, “নামায।” সে আবার বলল, ‘তারপর কী?’ তিনি বললেন, “নামায।” সে আবার বলল, ‘তারপর কী?’ তিনি বললেন, “নামায।” এইরূপ তিনবার বললেন। (আহমাদ ৬৬০২, ইবনে হিব্বান ১৭২২, সঃ তারগীব ৩৭৮নং)
