৬/১৩. অধ্যায়ঃ
হাদীস সম্ভার হাদিস ৬৫৭ - সলাত বা নামায অধ্যায়
নামাযে সূরা ফাতিহার গুরুত্ব
হাদীস সম্ভার : ৬৫৭
হাদীস সম্ভারহাদিস নম্বর ৬৫৭
عَنْ أَبيْ بْنِ كَعْبٍ قال قال له رسول الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم كَيْفَ تَقْرَأُ فِي الصَّلاَةِ- قَالَ : فَقَرَأَ أُمَّ الْقُرْانِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِى نَفْسِى بِيَدِهِ مَا أُنْزِلَتْ فِي التَّوْرَاةِ وَلاَ فِي الإِنْجِيلِ وَلاَ فِي الزَّبُورِ وَلاَ فِي الْفُرْقَانِ مِثْلُهَا وَإِنَّهَا سَبْعٌ مِنَ الْمَثَانِى وَالْقُرْانُ الْعَظِيمُ الَّذِى أُعْطِيتُهُ
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আল্লাহর রাসূল (ﷺ) তাঁকে বলেন, “তুমি নামাজে কীভাবে পড়?” তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “উম্মুল কোরআন (কোরআনের জননী সূরা ফাতিহা)র মত আল্লাহ আয্যা অজাল্ল্ তাওরাতে ও ইঞ্জিলে কোন কিছুই অবতীর্ণ করেননি। এই (সূরাই) হল (নামাজে প্রত্যেক রাকআতে) পঠিত ৭টি আয়াত এবং মহা কোরআন, যা আমাকে দান করা হয়েছে।”
(আহমাদ ৯৩৪৫, তিরমিযী ২৮৭৫, নাসাঈর কুবরা ১১২০৫, হাকেম ৩০১৯, মিশকাত ২১৪২ নং)
