৫/৫৬. অধ্যায়ঃ
কিবলার বর্ণনা।
সুনানে ইবনে মাজাহ : ১০০৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০০৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ عُمَرُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْتَ مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى فَنَزَلَتْ {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} .
আনাস বিন মালিক হতে বর্ণিতঃ
উমর (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আপনি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করতেন! তখন নাযিল হলঃ “তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে সালাতের স্থানরূপে গ্রহণ করো” (সূরা বাকারা: ১২৫)। (ওয়াত্তাখিজু মিম মাক্বামে ইব্রাহিমা মুসাল্লা)
[১০০৯] বুখারী ৪০২, ৪৪৮৩; মুসলিম ২৩৯৯, তিরমিযী ২৯৫৯-৬০, আহমাদ ১৫৮, দারিমী ১৮৪৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
