৫/৭০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১০৫৩ - সিজদার দোয়া ও গুনাহ মাফের আবেদন

কুরআন তিলাওয়াতের সিজদাসমূহ।

তিলাওয়াতের সিজদার দোয়া: ক্ষমা ও পুরস্কারের আবেদন

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০৫৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ بْنِ خُنَيْسٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالَ قَالَ لِي ابْنُ جُرَيْجٍ يَا حَسَنُ أَخْبَرَنِي جَدُّكَ، عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ عَنِ ابْنِ عَبَّاسٍ،قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ ـ ﷺ ـ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ إِنِّي رَأَيْتُ الْبَارِحَةَ فِيمَا يَرَى النَّائِمُ كَأَنِّي أُصَلِّي إِلَى أَصْلِ شَجَرَةٍ فَقَرَأْتُ السَّجْدَةَ فَسَجَدْتُ فَسَجَدَتِ الشَّجَرَةُ لِسُجُودِي فَسَمِعْتُهَا تَقُولُ اللَّهُمَّ احْطُطْ عَنِّي بِهَا وِزْرًا وَاكْتُبْ لِي بِهَا أَجْرًا وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا . قَالَ ابْنُ عَبَّاسٍ فَرَأَيْتُ النَّبِيَّ ـ ﷺ ـ قَرَأَ السَّجْدَةَ فَسَجَدَ فَسَمِعْتُهُ يَقُولُ فِي سُجُودِهِ مِثْلَ الَّذِي أَخْبَرَهُ الرَّجُلُ عَنْ قَوْلِ الشَّجَرَةِ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ) এর নিকট ছিলাম। তখন এক ব্যক্তি তাঁর নিকট উপস্থিত হয়ে বললো, আমি গতরাতে স্বপ্নে দেখলাম যে আমি একটি গাছের গোড়ায় সালাত পড়ছি এবং তাতে আমি সিজদার আয়াত তিলাওয়াত করছি। আমি সিজদা করলাম এবং গাছটিও আমার অনুরূপ সিজদা করলো। আমি গাছটিকে বলতে শুনলাম, “হে আল্লাহ! এই সিজদার দ্বারা আমার গুনাহ অপসারিত করুন, আমার জন্য পুরস্কার নির্ধারণ করুন এবং এটাকে আপনার নিকট সঞ্চয় হিসাবে জমা রাখুন”। ইবনু আব্বাস (রাঃ) বলেন, আমি নবী (ﷺ) কে সিজদার আয়াত তিলাওয়াত করার পর সিজদা দিতে দেখেছি এবং তাঁকে তাঁর সিজদায় সেই দোয়া করতে শুনলাম, গাছটির যে দোয়া ঐ ব্যক্তি তাঁকে অবহিত করেছিল।

[১০৫৩] তিরমিযী ৫৭৯, ৩৪২৪। তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: মিশকাত ১০৩৬, সহীহাহ ২৭১০।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১০৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর কাছে স্বপ্নের কথা বলেন। তিনি দেখেন, গাছের গোড়ায় সালাত পড়ছেন এবং সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা করছেন। গাছটিও সিজদা করে দোয়া করে: হে আল্লাহ, এই সিজদার দ্বারা আমার গুনাহ দূর করুন, আমার জন্য পুরস্কার লিখুন এবং এটাকে আপনার কাছে সঞ্চয় হিসেবে রাখুন। ইবনু আব্বাস (রাঃ) বলেন, তিনি নবী صلى الله عليه وسلم-কে সিজদার আয়াত পড়ে সিজদা করতে দেখেছেন এবং সেই একই দোয়া করতে শুনেছেন। হাদিসটির মূল শিক্ষা হলো, তিলাওয়াতের সিজদায় ক্ষমা, সওয়াব ও আখিরাতের সঞ্চয়ের দোয়া করা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তিলাওয়াতের সিজদায় আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া শেখা যায়।
  • সিজদাকে আখিরাতের সঞ্চয় হিসেবে কামনা করার শিক্ষা আছে।
  • নবী صلى الله عليه وسلم শুনে পাওয়া ভালো দোয়া সিজদায় করেছেন—এ বর্ণনায় তা এসেছে।
  • সিজদার সময় বান্দা আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে দোয়া করতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন