৫/৭১. অধ্যায়ঃ

কুরআন মাজীদে তিলাওয়াতের সিজদার সংখ্যা।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ فَائِدٍ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنِ الْمَهْدِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُيَيْنَةَ بْنِ خَاطِرٍ، قَالَ حَدَّثَتْنِي عَمَّتِي أُمُّ الدَّرْدَاءِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ سَجَدْتُ مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً لَيْسَ فِيهَا مِنَ الْمُفَصَّلِ شَىْءٌ الأَعْرَافُ وَالرَّعْدُ وَالنَّحْلُ وَبَنِي إِسْرَائِيلَ وَمَرْيَمُ وَالْحَجُّ وَسَجْدَةُ الْفُرْقَانِ وَسُلَيْمَانُ سُورَةُ النَّمْلِ وَالسَّجْدَةُ وَفِي ص وَسَجْدَةُ الْحَوَامِيمِ ‏.‏

উইয়াইমির বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নবী (ﷺ) এর সাথে এগারটি সিজদা করেছি, তার মধ্যে মুফাস্সাল সূরা ছিল না (সিজদার সূরাসমূহ) : সূরা আ’রাফ, রাদ, নাহল, বনি ইসরাঈল, মারয়াম, হজ্জ, ফুরকান, নামল, আস-সাজদা, সাদ ও হামীম সংযুক্ত সূরাসমূহ।

[১০৫৬] তিরমিযী ৫৬৮৭, আহমাদ ২৬৯৪৮, ইবনু মাজাহ ১০৫৫। তাহক্বীক্ব আলবানী: যঈফ। উক্ত হাদিসের রাবী উসমান বিন ফায়িদ সম্পর্কে ইমাম বুখারী বলেন, তার হাদিসের ব্যাপারে দুর্বলতা রয়েছে। ইবনু হিব্বান বলেন, তার হাদিস দলীলযোগ্য নয়। ২. মাহদী বিন আব্দুর রহমান বিন উবায়দাহ বিন খাতির সম্পর্কে ইমামগণ মাজহুল বা অপরিচিত বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন