৫/৭৫. অধ্যায়ঃ
সফরে নফল সালাত।
সুনানে ইবনে মাজাহ : ১০৭১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১০৭১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ عِيسَى بْنِ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، حَدَّثَنِي أَبِي قَالَ، كَنَّا مَعَ ابْنِ عُمَرَ فِي سَفَرٍ فَصَلَّى بِنَا ثُمَّ انْصَرَفْنَا مَعَهُ وَانْصَرَفَ . قَالَ فَالْتَفَتَ فَرَأَى أُنَاسًا يُصَلُّونَ فَقَالَ مَا يَصْنَعُ هَؤُلاَءِ قُلْتُ يُسَبِّحُونَ . قَالَ لَوْ كُنْتُ مُسَبِّحًا لأَتْمَمْتُ صَلاَتِي يَا ابْنَ أَخِي إِنِّي صَحِبْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ فِي السَّفَرِ حَتَّى قَبَضَهُ اللَّهُ ثُمَّ صَحِبْتُ أَبَا بَكْرٍ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ ثُمَّ صَحِبْتُ عُمَرَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ ثُمَّ صَحِبْتُ عُثْمَانَ فَلَمْ يَزِدْ عَلَى رَكْعَتَيْنِ حَتَّى قَبَضَهُمُ اللَّهُ وَاللَّهُ يَقُولُ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ } .
হাফস বিন আসিম হতে বর্ণিতঃ
হাফস বিন আসিম বলেন, আমরা এক সফরে ইবনু উমর (রাঃ)-এর সাথে ছিলাম। তিনি আমাদের নিয়ে সালাত পড়েন। অতঃপর আমরা সেখান থেকে তাঁর সাথে ফিরে আসি।রাবী বলেন, তিনি একদল লোককে সালাত আদায় করতে দেখে বলেন, ঐ সকল লোক কি করছে? আমি বললাম, তারা নফল সালাত পড়ছে। তিনি বলেন, সফরে নফল সালাত পড়া জরুরি মনে করলে, আমি আমার ফরজ সালাত পুরোটাই পড়তাম।হে ভাতিজা, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সফরসঙ্গী ছিলাম। তিনি তাঁর ইন্তিকাল পর্যন্ত সফরে দুই রাকাতের অধিক সালাত পড়েননি।তারপর আমি আবু বকর (রাঃ)-এর সফরসঙ্গী ছিলাম, তিনিও দুই রাকাতের অধিক সালাত পড়েননি। এরপর আমি উমর (রাঃ)-এর সফরসঙ্গী ছিলাম এবং তিনিও দুই রাকাতের অধিক সালাত পড়েননি। অতঃপর আমি উসমান (রাঃ)-এর সফরসঙ্গী ছিলাম, তিনিও দুই রাকাতের অধিক সালাত পড়েননি।এই অবস্থায় তাঁরা ইন্তিকাল করেন। আল্লাহ বলেন, “রাসূলুল্লাহ (ﷺ)-এর মধ্যে অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ” (সূরা আহযাব : ২১)।
[১০৭১] বুখারী ১০৮২, ১১০১-২, ১৬৫৫, মুসলিম ৬৮১-২, ৬৯১-৩; নাসায়ী ১৪৫০, ১৪৫৭-৫৮, আবূ দাঊদ ১২২৩, আহমাদ ৪৮৪৩, দারিমী ১৫০৫-৬, ১৮৭৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৫৬৩, সহীহ আবী দাউদ ১১০৮।
