৫/৯০. অধ্যায়ঃ
জুমুআহ্র সলাতের কিরাআত।
সুনানে ইবনে মাজাহ : ১১১৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১১৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ الْمَدَنِيُّ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، قَالَ اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَلَى الْمَدِينَةِ فَخَرَجَ إِلَى مَكَّةَ فَصَلَّى بِنَا أَبُو هُرَيْرَةَ يَوْمَ الْجُمُعَةِ فَقَرَأَ بِسُورَةِ الْجُمُعَةِ فِي السَّجْدَةِ الأُولَى وَفِي الآخِرَةِ {إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ} . قَالَ عُبَيْدُ اللَّهِ فَأَدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ حِينَ انْصَرَفَ فَقُلْتُ لَهُ إِنَّكَ قَرَأْتَ بِسُورَتَيْنِ كَانَ عَلِيٌّ يَقْرَأُ بِهِمَا بِالْكُوفَةِ . فَقَالَ أَبُو هُرَيْرَةَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقْرَأُ بِهِمَا .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
(উবায়দুল্লাহ) বলেন, মারওয়ান ইবনুল হাকাম, আবু হুরাইরা (রাঃ)-কে মদিনায় তার স্থলাভিষিক্ত করে মক্কায় যান। আবু হুরাইরা (রাঃ) আমাদের নিয়ে জুমুয়ার দিন সালাত পড়লেন। তিনি প্রথম রাকাতে সূরা জুমুআহ এবং দ্বিতীয় রাকাতে সূরা ইযা জাআকাল মুনাফিকুন পড়েন। উবায়দুল্লাহ (রাঃ) বলেন, আবু হুরাইরা (রাঃ) সালাত থেকে অবসর হলে আমি তাকে বললাম, আপনি এমন দুটি সূরা পড়লেন, যা আলী (রাঃ) কূফায় পড়েছিলেন। আবু হুরাইরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ দুটি সূরা পড়তে শুনেছি।
[১১১৮] মুসলিম ৮৭৭, ৫১৯; আবূ দাঊদ ১১২৪। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৬৪, সহীহ আবী দাউদ ১০২৯।
